ডুবে গেছে দৌলতদিয়া ফেরিঘাট, আটকা পড়েছে শতাধিক যান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ২০ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
বর্ষা মৌসুম আসার আগেই হঠাৎ পদ্মা ও যমুনা নদীর পানি বাড়ার কারণে তলিয়ে গেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নং ফেরিঘাট। এতে ৫ নং ফেরিঘাটের সংযোগ সড়কসহ পন্টুনের এক-তৃতীয়াংশ রয়েছে পানির নিচে।
ফলে দুর্ঘটনা এড়াতে এ ঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। এ করণে দৌলতদিয়া প্রান্তে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ফলে ঢাকামুখী অনেক যাত্রী ঘাটে এসে ফিরে যাচ্ছে বাড়িতে।
শুক্রবার (২০ মে) সকালে দৌলতদিয়া ফেরিঘাটে দেখা যায়, পানিবৃদ্ধির কারণে দৌলতদিয়া প্রান্তের ৫ নং ফেরিঘাটের সংযোগ সড়কসহ পন্টুনের এক-তৃতীয়াংশ পানির নিচে রয়েছে। এতে ওই ঘাটটি বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।
ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কে নদী পারের অপেক্ষায় রয়েছে সাত শতাধিক যানবাহন। এগুলোর মধ্যে শত শত যাত্রীবাহী বাস রয়েছে। মধ্যরাতে ফেরিঘাটে আসা বাসগুলো এখন পর্যন্ত ফেরিতে উঠতে পারেনি। দীর্ঘ সময় অপেক্ষায় থেকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। যানজটে আটকা ট্রাক ও কাভার্ড ভ্যানগুলোর ভুগছে দুই দিন ধরে।
ঘাট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ফেরিঘাট রয়েছে মোট ৭টি। এর মধ্যে ৩, ৬ ও ৭ নং ফেরিঘাট বর্তমানে সচল রয়েছে। বাকি ঘাটগুলো বিভিন্ন কারণে বন্ধ রয়েছে। সম্প্রতি পানি উঠে যাওয়ায় ৫ নং ফেরিঘাটও এখন বন্ধ রয়েছে। মাত্র তিনটি ঘাট সচল থাকায় দৌলতদিয়া প্রান্তে ঘাট সংকট সৃষ্টি হয়েছে।
যাত্রী ও চালকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত বর্ষা মৌসুমে দৌলতদিয়ার বেশির ভাগ ফেরিঘাট ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু কর্তৃপক্ষ ঘাটগুলোর স্থায়ী সংস্কার না করে জোড়াতালি দিয়ে চালাচ্ছিল। দৌলতদিয়ার ৭টি ফেরিঘাটের মধ্যে এখন সচল রয়েছে মাত্র ৩টি ঘাট। এতে দক্ষিণবঙ্গ থেকে আসা ঢাকামুখী যানবাহন ও যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, হঠাৎ নদীতে পানি বাড়ার কারণে দৌলতদিয়া ৫ নং ঘাট তলিয়ে গেছে। এতে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ঘাটটি বন্ধ রাখা হয়েছে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ৩টি ঘাট সচল রয়েছে।
তিনি আরও বলেন, যাত্রী ও যানবাহন পারাপারে এই নৌরুটে ১৯টি ফেরি চলাচল করছে। ঘাট সংকটের কারণে আমাদের ফেরি চলাচল বিঘ্ন হচ্ছে।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও










