ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১৬:৪৮:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা

ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ৩৯

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।শুক্রবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ২৭ জন ঢাকায় এবং ১২ জন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫১৬ জন চিকিৎসাধীন।

চলতি বছরে এখন পর্যন্ত ৬১ হাজার ৮৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন ৬১ হাজার ৯৩ জন। মারা গেছেন ২৭৪ জন।

উল্লেখ্য, ২০২১ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। মারা গেছেন ১০৫ জন।