ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৭:০৫:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

ডেঙ্গুতে ১ মৃত্যু, হাসপাতালে ২২১

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ২৫ নভেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯৬৯ জন।

একই সময়ে সারা দেশে এক জনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে ২৪২ জনের।

শুক্রবার সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু-আক্রান্ত হয়ে একদিনে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৪১ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১৩৫ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৮৩৪ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু-আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ১৪৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫২ হাজার ৯৩৪ জন।