ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২:২৬:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

ডেঙ্গু আক্রান্ত হয়ে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০১ পিএম, ২৫ জুলাই ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী সৈয়দা সাদিয়া ইয়াসমিন রাইসা ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৫জুলাই) সকালে আনোয়ার খান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. এখলাসুর রহমান স্বাক্ষরিত এক শোক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি শোক বার্তায় জানিয়েছেন, রাইসার অকাল মৃত্যুতে আনোয়ার খান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ শোকাহত। মেডিকেলের শেষ বর্ষে এসে তার মৃত্যু খুবই বেদনাদায়ক। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি।

এদিকে রাইসার স্বামী তানজিম জানিয়েছেন, গত ১৮ জুলাই ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে রাইসার ডেঙ্গু টেস্ট করানো হয়। সেখানে ডেঙ্গু টেস্ট পজিটিভ আসে। তার প্লাটিলেট কমে যাওয়ায় সঙ্গে সঙ্গে আনোয়ার খান মডার্ন হাসপাতালে রাইসাকে ভর্তি করা হয়।

তিনি আরো বলেন, ‘ওই রাতেই তাকে প্লাজমা দেওয়া হয়। পরদিন দ্রুত তার প্লাটিলেট ৩ হাজারে  নেমে আসে।  এঅবস্থায় চিকিৎসকরা প্লাজমা না দিয়ে সরাসরি রাইসাকে ওষুধ দেন। ২১ জুলাই তার প্লাটিলেট কাউন্টের রেজাল্ট ২১ হাজার আসে। কিন্তু আজ মঙ্গলবার সকালে না ফেরার দেশে চলে যান রাইসা।’