ডেঙ্গু নিয়ে ছেলেধরার মত গুজব ছড়ানো হচ্ছে: মেয়র খোকন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ডেঙ্গু রোগ নিয়ে গণমাধ্যমের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, “এ বিষয়ে ‘ছেলেধরার’ মত গুজব ছড়ানো হচ্ছে।”
ডেঙ্গু নিয়ে আতঙ্কের মধ্যে বৃহস্পতিবার সকালে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে ‘মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের’ উদ্বোধন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এতে অতিথি ছিলেন মেয়র খোকন। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
এই কর্মসূচি পালন করা হচ্ছে এমন এক সময়ে যখন রাজধানীর হাসপাতালগুলো ডেঙ্গু জ্বরে আক্রান্ততে ছেয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কেবল জুলাই মাসে হাসপাতালে ভর্তি হয়েছে ছয় হাজার ৪২১ জন। তবে হাসপাতালে না যাওয়া রোগীর সংখ্যা এর ৪০ গুণেরও বেশি বলে ধারণা করা হয়। দৈনিক প্রথম আলো ছেপেছে সংখ্যাটি তিন লাখের কাছাকাছি।
তবে মেয়র খোকন বলেন, ‘মশা নিয়ে রাজনীতি কাম্য নয়। যে তথ্য এসেছে সাড়ে তিন লাখ আক্রান্তের কাল্পনিক তথ্য.... এটা সম্পূর্ণভাবে কাল্পনিক, বিভ্রান্তিমূলক।’
‘ছেলে ধরা, সাড়ে তিন লাখ ডেঙ্গুতে আক্রান্ত একই সূত্রে গাঁথা। সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞ, জনগণকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্রকারীদেরা মোকাবেলা করবে। ডেঙ্গু রোগীদের পাশে থেকে কঠিন জেবাব দেওয়ার জন্য সরকার প্রতিজ্ঞ।’
ডেঙ্গু রোগ নিয়ে সরকার স্পষ্টতই উদ্বিগ্ন। আর বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি সভায় পর ঢাকার দুই সিটি করপোরেশনকে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ওষুধ দ্রুত সংগ্রহ করতে উদ্যোগ নিতে বলা হয়। আর এর পরদিনই মানিক মিয়া এভিনিউ থেকে সাত দিন ব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি দাবি করেন, ঢাকার দুই সিটি করপোরেশনের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ থাকলেও সেটা সত্য নয়। বলেন, ‘পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।’
বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক উন্নত দেশের চেয়ে কম বলেও দাবি করেন মন্ত্রী। বলেন, ‘আমরা কাজ করছি। হয়তো আমরা লক্ষ্যে পৌঁছাতে পারছি না এবং যে মৃত্যু হচ্ছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।’
মশা নিধনে যে ওষুধ ব্যবহার করা হয়, তার কার্যকারিতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, সেটা সঠিক নয় দাবি করে মন্ত্রী বলেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এই ওষুধ ঠিক আছে।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





