ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর প্রকাশ্যে হামলা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৬ এএম, ৮ জুন ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেনের ওপর প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় দেশটির রাজধানী কোপেনহেগেনের একটি চত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী ফ্রেডিরিকসেনের দিকে হেঁটে এসে তার গায়ে আঘাত করেন। তবে তিনি কতটা আহত হয়েছেন সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।
হামলার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এমন ঘটনায় প্রধানমন্ত্রী হতবাক হয়েছেন বলে তার কার্যালয় থেকে বিবৃতিতে জানানো হয়েছে।
ডেনমার্কের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, হামলার শিকার হওয়ার আগে ফ্রেডিরিকসেন ইইউ নির্বাচনে তার দল সোশ্যাল ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস্টেল শ্যাল্ডেমোজের সঙ্গে এক নির্বাচনী কাজে অংশ নিয়েছিলেন।
দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের মাত্র দুদিন আগে এই হামলার ঘটনা ঘটল। এ ঘটনাকে ঘৃণ্য কাজ বলে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লেন।
প্রসঙ্গত, গত ১৫ মে স্লোভাকিয়ার হ্যান্ডলোভা শহরে দেশটির প্রধানমন্ত্রী বরার্ট ফিকোর ওপর প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থা থেকে বেঁচে ফিরলেও তাকে কয়েকটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






