ডোবায় ফোটা পদ্ম নজর কাড়ছে পথচারীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ পিএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
দিনাজপুরের বিরামপুর-নবাবগঞ্জ সড়কের কোল ঘেঁষে ডোবায় ফোটা লাল পদ্ম ফুলের সমারোহ সহজেই নজর কাড়ছে পথচারীদের।
বিরামপুর থেকে প্রায় ৩ কিলোমিটার পূ্র্বে নবাবগঞ্জ সড়কে কুচামোড়ে রাস্তার পাশেই এই ডোবা। সেখানেই ফুটেছে ছোট-বড় আকারের শত শত লালপদ্ম। সবুজ পাতার উপরে ফুটে থাকা ফুল আর ডোবা দেখে মনে হবে কোনো একটি পার্কের ভেতরের দৃশ্য। এমন দৃশ্য কেড়ে নিয়েছে এলাকাবাসীসহ পথচারীদের মন। আবার বিরামপুর-নবাবগঞ্জ সড়কে চলা যানবাহনের যাত্রীদেরও নজর কাড়ছে এই পদ্মডোবা।
পদ্ম সাধারণত সাদা, নীল আর লাল হয়ে থাকে। তবে ছোট-বড় আকৃতির লাল পদ্মফুলগুলো দেখে প্রাণ জুড়িয়ে যায় সবার। ফুলগুলো সকাল হলেই তাদের পাপড়ি ছড়াতে থাকে, আবার দুপুরের পর থেকেই নিজেদের গুটিয়ে নেয়। দেখে মনে হয় যেনো কোনো খেলা। তাই সকাল থেকে দুপুর পর্যন্ত ফুলগুলোর লীলাখেলা দেখতেও ছুটে আসেন কেউ কেউ।
বিরামপুর ডিগ্রি কলেজ পড়ুয়া আকাশ রহমান বলেন, এই গ্রামেই আমার বাড়ি। অনেক দিন যাবৎ এই ডোবায় পদ্মগুলো ফুটতে দেখা যায়। সকাল হলেই ফুলগুলোকে দেখতে আসি।
মোটরসাইকেল আরোহী মোতালেব হোসেন জানান, আমি নবাবগঞ্জ উপজেলায় চাকরি করি, প্রতিদিন এই রাস্তা দিয়ে আমাকে আসা-যাওয়া করতে হয়। সকালে যাবার সময় ডোবায় লাল পদ্মফুলগুলো ফুটে থাকে, একটু দাঁড়িয়ে দেখে যাই। তবে ফেরার পথে পাপড়িগুলো মেলা অবস্থায় আর দেখা যায় না।
কিশোর রনি নামে একজনকে ডোবার পাশে দাঁড়িয়ে থাকার বিষয় জানতে চাইলে সে বলে, ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। ডোবায় নামার চেষ্টা করছি কিন্তু এখানকার লোকজন নামতে দেয় না।
কুচামোড়ের স্থানীয় দোকানদার রফিকুল ইসলাম বলেন, প্রায় সারা বছর আমাদের এই ডোবায় লাল পদ্মফুল ফোটতে দেখা যায়। ফুলগুলো রাস্তার দু'পাশের সৌন্দর্য ছড়াচ্ছে। আমরা এই সৌন্দর্য নষ্ট হতে দেই না। গ্রামসহ বাইরের ছেলেরা ফুলগুলো পানিতে নেমে ছেড়ার চেষ্টা করে। তবে আমরা সবসময় খেয়াল রাখি।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা









