ঢাকার বাইরেও দ্রুত ছড়াচ্ছে ডেঙ্গু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ এএম, ১২ জুলাই ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
ঢাকার বাইরেও দ্রুত ছড়াচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। জেলা-উপজেলা পর্যায়ে প্রতিদিন অসংখ্য মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত দেশের ৬১ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। শুধু সুনামগঞ্জ, গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গা এখনও ডেঙ্গুমুক্ত।
এদিকে মঙ্গলবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকার বাইরে ৪২৭ জন। এই সময়ে মারা গেছেন সাতজন। শনাক্ত ও মৃত্যুর এই সংখ্যা চলতি বছরের সর্বোচ্চ।
গত ছয় মাসে ঢাকার বাইরে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৯৯ জন। অথচ চলতি জুলাই মাসের প্রথম ১১ দিনেই শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৩৪ জন। গত ছয় মাসে ঢাকার বাইরে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে। আর জুলাইয়ের প্রথম শেষ ১১ দিনেই মৃত্যু হয়েছে ১৮ জনের। বর্তমানে সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ৪ হাজার ৬০৫ জনই ঢাকার বাইরের।
২০২০ সালে ঢাকার ডেঙ্গু রোগী ছিল ৮৭ শতাংশ ও ঢাকার বাইরে ১৩ শতাংশ। আর চলতি বছরে এরই মধ্যে ঢাকায় ৬৯ শতাংশ ও ঢাকার বাইরে ৩১ শতাংশ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক বে-নজির আহমেদ বলেন, ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও মশা নিধন অভিযান নেই। ফলে দ্রুত ছড়িয়ে পড়ছে। রোগী ব্যবস্থাপনাতেও রয়েছে ঘাটতি। ঢাকায় এরই মধ্যে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। রাজধানীর বাইরের পরিস্থিতিও একই দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে কিছু দিন পর আক্রান্তের একটি বড় অংশ জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হবে এবং মৃত্যুও বাড়বে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ঢাকা ও ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। তাই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে যৌথভাবে কাজ করতে হবে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











