ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২:০৩:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না শনিবার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২০ পিএম, ২৮ জুলাই ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় শনিবার (২৯ জুলাই) দুই ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মানিত গ্রাহকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে- গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য আগামীকাল শনিবার (২৯ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা বাটা সিগন্যাল হতে গাউছিয়া পর্যন্ত ও কাঁটাবন হতে সাইন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে এবং গাউছিয়া হতে সাইন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তার পূর্ব পার্শ্বে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়াও, ওই সময়ে উপরে উল্লেখিত এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।