ঢাকায় আবারো শীতের হানা, থাকছে যতদিন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার
ফাইল ছবি।
ফের কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী। সঙ্গে আছে হিমেল হাওয়া। সকাল থেকে সূর্যেরও দেখা নেই। আর তাতে বেড়েছে শীতের অনুভূতি। আজ বুধবার (৮ জানুয়ারি) দিনভর সূর্যের দেখা না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, বুধবার রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা না পাওয়ার সম্ভাবনা বেশি। এতে দিনের বেলায়ও শীতের অনুভূতি থাকবে। সেই সঙ্গে আগের দিনের তুলনায় রাতেও শীতের অনুভূতি কিছুটা বেশি হতে পারে।
আবহাওয়াবিদ জানান, কুয়াশার ঘনত্ব অনেকটা বেড়ে যাওয়ায় দিনের বেলায়ও শীতের অনুভূতি বেড়েছে। তবে দিনে তীব্র শীতের অনুভূতি আগামী ২-৩ দিনের মধ্যে কমে আসবে। যদিও জানুয়ারিজুড়েই শীত থাকবে।
তিনি আরো বলেন, কুয়াশা থাকলে রাতের তাপমাত্রা সাধারণত বেড়ে যায়। তবে দিনে আলো না থাকায় তাপমাত্রা কমে যেতে পারে। বুধবার দেশের কোথাও শৈত্যপ্রবাহ না থাকলেও বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তবে তা তীব্র হওয়ার সম্ভাবনা কম।
এদিকে বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী ৩ থেকে ৫ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় বিরাজমান কুয়াশাচ্ছন্ন অবস্থার কারণে দৃষ্টিসীমা ৪০০ মিটারে নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কোথাও কোথাও দৃষ্টিসীমা এর চেয়েও কম হতে পারে। এই অবস্থায় এসব এলাকার নৌ-যানগুলোকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











