ঢাকায় কর্মরত গৃহশ্রমিকদের নিয়ে জরিপ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
প্রতীকী ছবি
রাজধানী ঢাকায় গৃহশ্রমিকদের ৬৪ শতাংশ সাপ্তাহিক কিংবা মাসিক কোনো ছুটি নেই। এছাড়া রাজধানীতে গৃহশ্রমিকদের ১৪ শতাংশই পেটে-ভাতে থাকেন, তাদের মাসিক কোনো বেতন দেয়া হয় না। তবে যারা মাসিক বেতন পান তাদের গড়ে ৪ হাজার ৬২৯ টাকা দেয়া হয়। এছাড়াও করোনা মহামারিতে গৃহশ্রমিকদের ২৮ শতাংশ মজুরি কমেছে।
রাজধানীর গৃহশ্রমিকদের নিয়ে দীর্ঘদিন কাজ করা ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) পরিচালিত এক জরিপ প্রকাশ করা হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি তাদের জরিপ প্রতিবেদন প্রকাশ করে।
অপফ্যাম ইন বাংলাদেশ ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায় 'সুনীতি' প্রকল্পের আওতায় জরিপটি পরিচালনা করা হয়। গণসাক্ষরতা অভিযান, হ্যালোটাস্ক, নারী মৈত্রী, রেড অরেঞ্জ ও ইউসেপ বাংলাদেশ জরিপ পরিচালনায় সহায়তা করেছে।
সংবাদ সম্মেলনে বিলসের উপদেষ্টা পরিষদ সদস্য নইমুল আহসান জুয়েল জরিপের বিভিন্ন দিক তুলে ধরেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সমন্বয়কারী আবুল হোসাইন, অপফ্যাম ইন বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী গীতা রাণী অধিকারী, জরিপ পরিচালনাকারী টিমের প্রধান জাকির হোসেন খান প্রমুখ।
জরিপে দেখা গেছে, আবাসিক গৃহশ্রমিকদের ৫১ শতাংশ তাদের আত্মীয়স্বজনের মাধ্যমে নিয়োগ পেয়ে থাকেন। তাদের ৩৯ শতাংশের বয়সই ১৮ বছরের নিচে।
মজুরি প্রসঙ্গে জরিপের ফলাফলে বলা হয়েছে, ৯০ শতাংশ শ্রমিকই সাত হাজার টাকার কম মজুরি পেয়ে থাকেন। তবে যাদের কারিগরি প্রশিক্ষণ রয়েছে, তাদের গড় আয় ৯ হাজার টাকা। মজুরি নির্ধারণেও কোনো মানদণ্ড নেই। ৭২ শতাংশ গৃহশ্রমিকের মজুরি কাজের ধরনের ভিত্তিতে নির্ধারিত হয়ে থাকে। কর্মঘণ্টার ভিত্তিতে মজুরি নির্ধারিত হয় ৬ শতাংশের। গৃহশ্রমিকদের ৯৯ শতাংশের নিয়োগপত্র কিংবা নিয়োগকর্তার সঙ্গে লিখিত কোনো চুক্তি নেই।
জরিপে অংশ নেওয়া গৃহশ্রমিকদের ৩২ শতাংশ আবাসিক ও ৩৬ শতাংশ অনাবাসিক শ্রমিক জানিয়েছেন, শারীরিক ও মানসিক চাপ দিয়ে জবরদস্তিমূলক শ্রমে বাধ্য করা হচ্ছে তাদের। গালাগালের শিকার হতে হয় প্রায়ই। ৫০ শতাংশ শ্রমিক নিপীড়নের শিকার হয়েছেন বলে জানিয়েছেন।
গৃহশ্রমিকদের নিপীড়ন রোধে ২০১৫ সালে গৃহশ্রমিকদের সুরক্ষা ও কল্যাণ নীতিমালা অনুমোদন করেছে সরকার। এতে নিয়োগকর্তা, কর্মচারী ও সরকারের দায়দায়িত্বসহ ১৬টি বিধান রয়েছে। সরকার ঘোষিত এই নীতির কথা জানে না ৮৬ শতাংশ গৃহশ্রমিক।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা








