ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফের চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ২০ ডিসেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
দেশে ফের চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে নারায়ণগঞ্জ বন্দরের মদনপুরস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গৃহবধূর অভিযোগ পেয়ে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাস চালক কিশোরগঞ্জের মিঠামইয়ের নূরুল হক, হেলপার রূপগঞ্জের চনপাড়ার মো. বুলেট ও কন্ডাকটার বরগুনার মো. শান্ত।
পুলিশ জানায়, রোববার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল থেকে যাত্রাবাড়ী টু গাউছিয়া সড়কে চলাচলরত মুক্তিযোদ্ধা পরিবহন নামের একটি বাসে ওঠেন ওই নারী। বাসের অন্যান্য যাত্রীরা কাঁচপুরে নেমে গেলে বাসটি মদনপুরে যাওয়ার আগেই গেট লাগিয়ে দেন হেলপার। এরপর চালক, কন্ডাকটার ও হেলপার মিলে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে।
পরে বাসটি মদনপুরে থামিয়ে ওই নারীকে নামিয়ে দিয়ে চলে যায়। এসময় তিনি ৯৯৯-এ ফোন করে ঘটনা জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং রাত ৩টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত বাসটির চালক, হেলপার ও কন্ডাকটারকে আটক করে।
পুলিশ আরও জানায়, এসময় জব্দ করা হয় বাসটিকেও। সকালে ওই নারী তাদের বিরুদ্ধে মামলা করলে তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা



