ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ, রাজধানীজুড়ে যানজট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩০ এএম, ১৯ এপ্রিল ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বাস, সিএনজি, রিকশা, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ যে যেভাবে পারছেন ছুটে চলছেন নিজ নিজ গন্তব্যে।
অন্য যেকোনো সময়ের চেয়ে সড়কে যানবাহন বেড়েছে কয়েকগুণ। ফলে মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যার পর থেকেই রাজধানীজুড়ে যানজট দেখা গেছে।
পরিবারের সঙ্গে ঈদ করতে জামালপুর যাচ্ছেন গণমাধ্যমকর্মী নেওয়াজ শুভ। তিনি বলেন, রাস্তায় প্রচুর জ্যাম। তিন ঘণ্টায় পান্থপথ থেকে আব্দুল্লাহপুর আসলাম। আল্লাহ জানেন কখন বাড়ি ফিরতে পারব।
একটি কোম্পানিতে কর্মরত আফাজ মোল্লা বলেন, প্রায় এক ঘণ্টা হলো মুগদা থেকে পোস্তগোলা যাবার উদ্দেশে বাসে উঠেছি। কিন্তু যাত্রাপথের অর্ধেকও পৌঁছাতে পারিনি। জানিনা কখন পৌঁছাব। দীর্ঘসময় ধরেই বন্ধ হয়ে আছে বাস। পবিত্র কদরের রাত। বাসায় গিয়ে নামাজ আদায় করব ভেবেছি। কিন্তু রাস্তাতেই সময় শেষ।
ফরিদপুরগামী যাত্রী আক্তার বলেন, দুই ঘণ্টা আগে রামপুরা থেকে রাইদা পরিবহনে উঠেছি। এখন মাত্র কমলাপুরে আসলাম। আগে তো বাস ধীরগতি হলেও চলেছে কিন্তু এখন সামনেই এগুচ্ছে না। ভেবেছিলাম রাত ১০টার মধ্যে বাসায় পৌঁছাতে পারব। কিন্তু তা আর হলো না।
রাজশাহীগামী আরেক যাত্রী রানা দাস বলেন, গাড়িতে বসে থাকতে অনেক কষ্ট হচ্ছে। সারাদিন রোজা রেখে এভাবে এত যানজট মাড়িয়ে যাওয়া খুব কষ্টকর। পরিবারের অন্য সদস্যরা আগে বাসায় গেলেও আমার কিছু কাজ থাকায় যেতে পারিনি। কিন্তু এখন রাস্তায় ভীষণ ভোগান্তি। গরমে সবকিছু অসহ্য লাগছে।
সড়কে যানবাহনের উপস্থিতি চোখে পড়ার মতো। ঈদযাত্রায় সাধারণ মানুষের চাপ সামাল দিতে যানবাহন বাড়িয়েছেন বিভিন্ন পরিবহন কর্তৃপক্ষ।
মহাখালী বাসস্ট্যান্ডের হানিফ কাউন্টারের সেলস সুপারভাইজার সোহান বলেন, কর্তৃপক্ষ ঈদকে কেন্দ্র করে বিভিন্ন রুটে বাস বাড়িয়েছে। তবে ভাড়া অপরিবর্তিত রাখা হয়েছে। আর ঈদ যাত্রা নিরাপদ করতে নজরদারি ও টহল বাড়িয়েছে পুলিশ। রাজধানীর বিভিন্ন পয়েন্টে তাদেরকে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র







