ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৪:০৩:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফাঁকা 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৭ এএম, ২ মে ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কটি অনেকটাই ফাঁকা। এ সময় মহাসড়কটিতে তেমন কোন গাড়ি দেখা যায়নি।ঈদের আগের দিন সোমবার (২ মে) সকালে এই চিত্র দেখা যায়।

জানা গেছে, আজ সোমবার (২ মে) সকালে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস, বিক্রমহাটি, রসুলপুর, কালিহাতী উপজেলার পৌলি, এলেঙ্গা, আনালিয়াবাড়ী, জোকারচরসহ বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের গোলচত্বর এলাকা পর্যন্ত তেমন কোন যানবাহন চালাচল করতে দেখা যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতোয়ার রহমান বলেন, রোববার (১ মে) দুপুর থেকে মহাসড়কে ঘরমুখী যানবাহন ও মানুষের চাপ কমছে। সোমবার (২ মে) সকালে মহাসড়ক অনেকটাই ফাঁকা। আগের তুলনায় কম যানবাহন চলাচল করছে।