ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিমি যানজট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৪ এএম, ১৪ জানুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
বঙ্গবন্ধু সেতুর ওপর লাশবাহী গাড়ির সঙ্গে অজ্ঞাত পরিবহনের সংঘর্ষের ফলে একজন আহত হয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু সেতুর ২৬ নং পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে মহাসড়কে দীর্ঘ যানজটের ফলে ঢাকাগামী পরিবহনগুলো বিকল্প হিসেবে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করছে।
সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভোররাত থেকেই পশ্চিমপাড়ের সিরাজগঞ্জ অংশে পরিবহনের চাপ ছিল। এতে ধীরগতিতে চলাচল করছিল যানবাহন। এছাড়া সকালের দিকে সেতুর ২৬ নং পিলারের কাছে ঢাকাগামী লাশবাহী অ্যাম্বুলেন্সকে পেছন থেকে অজ্ঞাত আরেকটি পরিবহন ধাক্কা দিলে চালক আহত হয়। এতে ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সেতুতে টোল আদায় বন্ধ ছিল। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবহনটি সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল শুরু হয়। এতে সেতুর দুই পাশের মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, সকালের দিকে সেতুর ওপর দুর্ঘটনার ফলে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। এছাড়া যানজটের ফলে মালবাহী ট্রাকচালকরা গাড়ি বন্ধ করে ঘুমিয়ে পড়ে। এতেও যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সেতুর ওপর দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লাশবাহী গাড়িটি সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল শুরু হয়। তবে মহাসড়কে গাড়ির চাপ রয়েছে।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা



