ঢাকা থেকে টিকা যাচ্ছে জেলায় জেলায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০০ এএম, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার
ছবি: সংগৃহীত
আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশে করোনার টিকা দেয়া শুরু হবে। ইতোমধ্যে জেলাগুলোতে টিকা পাঠানো শুরু হয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি জেলায় টিকা পৌঁছে যাবে বলে জানা গেছে। বৃহস্পতিবার টিকার প্রথম চালান গেছে বরিশাল ও ভোলা জেলায়। এছাড়া ঢাকা, খুলনা, রাজশাহী বিভাগের কিছু জেলায় এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগের সব জেলায় চলে গেছে। শুক্রবার (২৯ জানুয়ারি) পৌঁছানো হবে আরও ১০টি জেলায়।
স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে চুক্তি অনুসারে বেক্সিমকো কাজটি করছে। ৭ ফেব্রুয়ারি সারা দেশে ব্যাপক হারে টিকাদান শুরু হবে।
বেক্সিমকো সূত্রে জানা গেছে, কোন জেলায় কার কাছে টিকা পৌঁছে দিতে হবে সেই নির্দেশনা অধিদফতর থেকে দেওয়া হয়েছে। সেই তালিকা ধরেই বৃহস্পতিবার সারা দেশে টিকা পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রথম দিন দেশের ২৮ জেলায় টিকা গেছে।
শনিবার পৌঁছে দেবে আরও ১৮ জেলায় এবং ৩১ জানুয়ারি শেষ ৫টি জেলায় যাবে করোনা ভাইরাস থেকে সুরক্ষার টিকা।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, আগামী মাসে সারা দেশে ব্যাপক হারে টিকাদান কর্মসূচি শুরু হবে। সেজন্য সব জেলায় টিকা সরবরাহ করতে হবে।
ইতোমধ্যে চুক্তি অনুসারে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড সেই কাজ শুরু করেছে। আমাদের সিভিল সার্জনরা ইতোমধ্যে টিকা বুঝে নিতে শুরু করেছেন।
আশা করছি এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সব কাজ সময়মতো সঠিকভাবে সম্পন্ন করতে পারব। বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের টঙ্গীতে অবস্থিত সেন্ট্রাল ওয়ারহাউজ থেকে টিকার চালান পৌঁছে দেওয়া হচ্ছে।
এদিন একটি চালান গেছে বরিশাল জেলায়। সেখান থেকে ঝালকাঠি, পটুয়াখালী এবং বরগুনা জেলায় টিকা পৌঁছানো হয়। টঙ্গী থেকে রাজবাড়ীতে পৌঁছানো হয় টিকার চালান। সেখান থেকে পাঠানো হয়েছে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে।
একই দিনে সেন্ট্রাল ওয়ারহাউজ থেকে টিকা পাঠানো হয় কুষ্টিয়ায়। সেখান থেকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল গেছে। পাবনার চালান থেকে গেছে নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ। এছাড়া সিরাজগঞ্জ থেকে পৌঁছে দেওয়া হয় বগুড়া, নওগাঁ ও জয়পুরহাটে।
একইভাবে আজ শুক্রবার টিকা যাবে ব্রাহ্মণবাড়িয়া। সেখান থেকে হবিগঞ্জ, মৌলভীবাজার হয়ে সিলেট এবং সুনামগঞ্জে। এদিন মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল ও কিশোরগঞ্জে পাঠানো হবে।
আগামী ৩০ জানুয়ারি শনিবার টিকা পাঠানো হবে গাইবান্ধায়। সেখান থেকে যাবে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামে। একইভাবে যাবে দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে।
এদিন বান্দরবানেও পাঠানো হবে। সেখান থেকে যাবে কক্সবাজার।
চট্টগ্রাম থেকে যাবে রাঙামাটি, খাগড়াছড়ি। যশোর থেকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও পিরোজপুর যাবে। আগামী ৩১ জানুয়ারি শেষ চালান পাঠানো হবে কুমিল্লায়। সেখান থেকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে।
এর আগে বুধবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে টিকা দান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২০ জানুয়ারি ভারত সরকারের উপহার দেওয়া অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এবং সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড দেশে পৌঁছায়।
এরপর ২৫ জানুয়ারি আসে সরকারের কেনা তিন কোটি ভ্যাকসিনের প্রথম ৫০ লাখ ডোজ। এছাড়া কোভ্যাক্সের কাছ থেকে বিশ্বের ৯২টি দেশের মতো বাংলাদেশও মোট জনসংখ্যার শতকরা ২০ ভাগ জনগোষ্ঠী অর্থাৎ ৩ কোটি ৪০ লাখ মানুষের জন্য ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা পাবে।
-জেডসি
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২











