ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে মাঝ আকাশে বিয়ে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
মাটি থেকে ১৫ হাজার ফুট ওপরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে বিয়ে করেছেন খাইরুল-সানজিদা জুটি। ইসলামিক রীতি অনুযায়ী 'কবুল' বলে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
রোববার (২৯ মে) ঢাকা থেকে সিলেটগামী একটি ফ্লাইটে এই বিয়ে হয়। বাংলাদেশ এভিয়েশন হাবের ফেসবুক পেজের একটি পোস্ট থেকে এ তথ্য জানা যায়।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, এক মাসব্যাপী পরিকল্পনার পর এবং বিমান কর্তৃপক্ষের সহায়তায়, একজন কাজী এবং পরিবারের ১৬ জন সদস্যের উপস্থিতিতে এই দম্পতির স্বপ্নের বিয়ে সম্পন্ন হয়! রোববার বিকেল সাড়ে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট বিজি ৬০৩-এ চেপে ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে মাঝ আকাশেই বিয়ে সারলেন খাইরুল-সানজিদা জুটি।
জানা যায়, বিমানে বিয়ে করতে প্রায় একমাস আগেই বিমান কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন তারা। নিয়ম অনুযায়ী, অন্যসব যাত্রীদের বিমানে আরোহণের পর নব দম্পতি বর-বধুর সাজে বিমানে ওঠেন। বোর্ডিং পাস থেকে শুরু করে যাত্রার পুরোটা সময়েই এক আনন্দমুখর পরিবেশ বিরাজ করে। বিয়ের পরে অনেকযাত্রী এসে নবদম্পতিকে অভিনন্দন জানান এবং ছবি তুলে আনন্দ ভাগাভাগি করেন।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











