ঢাবি ছাত্রীদের আবাসিক হলে সকল ধর্মের প্রার্থনা কক্ষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৬ এএম, ১৭ জুলাই ২০২২ রবিবার
ফাইল ছবি
মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বি শিক্ষার্থীদের উপাসনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোতে খোলা হয়েছে পৃথক প্রার্থনা কক্ষ। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ধর্ম পালনের এমন সুযোগ তৈরি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাবিতে আবাসিক হলের ১৪টি ছাত্রদের জন্য এবং ৫টি ছাত্রীদের জন্য। বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ইসলাম ধর্ম ছাড়াও অন্য ধর্মের ছাত্ররা থাকেন। অন্যদিকে ভিন্ন ধর্মের ছাত্রীদের জন্য আলাদা হল নেই, ৫টি ছাত্রী হলেই সকল ধর্মের শিক্ষার্থী রয়েছে।
এতদিন মুসলিম শিক্ষার্থীদের সব হলে নামাজের কক্ষ থাকলেও সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্যদের ধর্মের শিক্ষার্থীদের জন্য প্রার্থনা কক্ষ ছিল না। চলতি বছরের শুরুতে ছাত্রীদের হলগুলোতে সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের প্রার্থনার জন্য আলাদা কক্ষের দাবি জানায় ডাকসুর সাবেক সদস্য ও ছাত্রলীগের সহ-সভাপতি তিলোত্তমা শিকদারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রোকেয়া হল এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল, সুফিয়া কামাল হল, কুয়েত মৈত্রী হল এবং সম্প্রতি শামসুন নাহার হলে সব ধর্মের জন্য আলাদা প্রার্থনা কক্ষের ব্যবস্থা করা হয়।
প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, এতদিন ছাত্রীদের হলে শুধু মুসলিম শিক্ষার্থীদের জন্য নামাজ ঘর ছিল। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এখন ছাত্রীদের সব হলেই হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের শিক্ষার্থীদের জন্য প্রার্থনা কক্ষ খোলা হয়েছে।ৎ
শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. লাফিফা জামাল বলেন, বিশ্ববিদ্যালয় একটা অসাম্প্রদায়িক জায়গা, এখানে সব ধর্মের শিক্ষার্থীদের সমান অধিকার আছে। শিক্ষার্থীদের দাবি এবং প্রভোস্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই ব্যবস্থা করেছি। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে সামনে এগিয়ে আসবে বলে আমাদের প্রত্যাশা।
ছাত্রীদের সব হলে প্রার্থনা কক্ষ নিশ্চিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তিলোত্তমা শিকদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বী ছাত্রদের জন্য আলাদা হল এবং উপাসনালয় রয়েছে। তবে ছাত্রীদের হলে প্রার্থনার জন্য কোনো উপাসনালয় ছিল না। অসাম্প্রদায়িক এই বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের জন্য প্রার্থনা কক্ষ বরাদ্দের বিষয়ে কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানিয়েছিলাম। তারই পরিপ্রেক্ষিতে ছাত্রীদের হলগুলোতে এখন প্রার্থনা কক্ষ খোলা হয়েছে। এজন্য আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


