ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ২০:২৮:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ

ঢাবি শিক্ষার্থী ধর্ষণের মামলায় মজনুর বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ২৬ আগস্ট ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণ মামলায় একমাত্র আসামি মজনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ভার্চুয়াল আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মামলাটির বিচার শুরু হলো।

বুধবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহারের ভার্চুয়াল আদালতে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়।এসময় মজনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

গত ১৬ আগস্ট এই মামলার অভিযোগপত্র গ্রহণ করে এই দিন ধার্য করেন আদালত।

এর আগে গত ১৬ মার্চ মজনুকে একমাত্র আসামি করে ঢাকা মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবু সিদ্দিক। ওইদিনই আদালত মামলাটি পরবর্তী বিচারের জন্য নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন। কিন্তু করোনার কারণে আদালত সাধারণ ছুটিতে থাকায় কোনো কার্যক্রম হয়নি।

গত ৮ জানুয়ারি ক্যান্টনমেন্ট থানাধীন শেওড়া বাসস্ট্যান্ড থেকে র‌্যাব ধর্ষণের ঘটনায় মজনু নামে একজনকে গ্রেপ্তার করে। ৯ জানুয়ারি আদালত মজনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৬ জানুয়ারি মজনু দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এরপর থেকে মজনু কারাগারে।

-জেডসি