তদন্ত হলে ভয়ংকর একজনের নাম আসবে: পরীমণি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২২ এএম, ৪ জুন ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হওয়া ছবি ও ভিডিও কাণ্ডের ঘটনায় তৈরি হওয়া বিতর্ক এখনো থামেনি।
ঘটনার পর থেকেই রাজ দাবি করে আসছেন, পোস্টগুলো তার অ্যাকাউন্ট থেকে করা হলেও এসব ভিডিও ফুটেজ কিছুই তার কাছে নেই। তাহলে কীভাবে এই স্থিরচিত্র ও ভিডিও প্রকাশ হলো? সে বিষয়েও এখন পর্যন্ত কিছুই জানেন না তিনি।
এদিকে এ ঘটনায় মামলার পথে হাঁটার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও তানজিন তিশা। কারণ ভিডিওতে তাদেরও সম্মানহানি হয়েছে।
এর জবাবে রাজ বলেছেন, তিনিও চাইছেন মামলা হোক। মামলা করলে ভালো হবে। মামলা হওয়ার পর তদন্ত হবে। তদন্তে আসল ঘটনা বের হয়ে আসবে। মামলা করলেই আসল কালপ্রিট কে, তা জাতি জানতে পারবে।
এদিকে রাজের এই বক্তব্যের পর মুখ খুলেছেন তার স্ত্রী চিত্রনায়িকা পরীমণি। একটি সংবাদমাধ্যমকে এই নায়িকা জানিয়েছেন, মামলা হলে তদন্তে যার নাম আসবে, সেটা তিনি মেনে নেবেন। পরী বলেন, ‘আমিও চাই মামলা হোক। কারণ, মামলা হলে তদন্ত হবে। সঠিক তথ্য বের হয়ে আসবে।’
এদিকে ছবি-ভিডিও ফাঁসে অনেকেই আঙ্গুল তুলেছেন এই চিত্রনায়িকার দিকে। বিষয়টি নিয়ে পরীর ভাষ্য, অনেকে হয়তো আমাকে সন্দেহ করছে। কিন্তু আমি কি পাগল? এসব প্রকাশ করতে যাব। তবে আমি শতভাগ নিশ্চিত, সঠিক তদন্ত হলে এমন একজনের নাম আসবে, শুনলে সবাই অবাক হবে।
একজন নিদিষ্ট ব্যক্তির দিকে ইঙ্গিত দিলেন পরীমণি, তার নাম প্রকাশ করেননি। তবে এক্ষেত্রে রাজের পরিবারের দিকে তীর ছুড়লেন তিনি। পরীমণি বলেন, শুধু এতটুকুই বলি, সে রাজেরই পরিবারের কেউ। মনে রাখবেন, কোনো কিছুই গোপন থাকে না। একদিন না একদিন সত্য বের হবেই। এমন ঘটনা যে ঘটাতে পারে, সে কত ভয়ংকর।
এদিকে এই মামলায় জেলে যেতে হলে তাতেও আপত্তি নেই রাজের। তিনি বলেছেন, ‘এ মামলায় আমাকে জেলে যাওয়া লাগলে আমি যাব। তবে আমি বলতে চাই, আমি কোনো অন্যায় করিনি। যেহেতু আমার আইডি থেকে এটি প্রকাশিত হয়েছে, আমার নামেই মামলা হবে, এটাই স্বাভাবিক। এ মামলাকে স্বাগত জানাই। কারণ, মামলা হলে তদন্ত হবে। আমার ফোন সিজ করবে। কে আপ করেছে, কারা কারা জড়িত ছিল, কোন লোকেশন থেকে এটি প্রকাশ করা হয়েছে, সব বের হওয়া সম্ভব।’\]
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র








