তনুশ্রীর কোপে পূজার #MenToo আন্দোলন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ১৭ মে ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
বলিউডে #MeToo আন্দোলন শুরু করেছিলেন ‘আশিক বানায়া আপনে’ খ্যাত সাবেক অভিনেত্রী তনুশ্রী দত্ত। তিনি যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন প্রভাবশালী অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে। এরপর বহু ঝড় বয়ে গেছে হিন্দি সিনেমার এ জগতে। সেই বাতাস এখনও রয়েছে ইন্ডাস্ট্রিতে।
তারই মধ্যে কয়েকদিন আগে #MenToo আন্দোলনের ঘোষণা দেন আরেক সাবেক অভিনেত্রী পূজা বেদী। ধর্ষণের অভিযোগে তার ঘনিষ্ঠ বন্ধু করণ ওবেরয় গ্রেপ্তার হওয়ার পর তিনি এই আন্দোলনের ঘোষণা দেন।
পূজা বেদীর সেই #MenToo আন্দোলনে মহা বিরক্ত ও হতবাক অভিনেত্রী তনুশ্রী দত্ত। তিনি বলেন, ‘আমার কিছু করার নেই। তবে আমি এরকম অসহ্য আন্দোলনের মতো জিনিস আগে কখনও শুনিনি।’
তনুশ্রী বলেন, ‘আমি করণ ওবেরয়ের ঘটনাটি জানতাম না, যেটি নিয়ে পূজা বেদী আন্দোলন শুরু করেছেন। ওই ঘটনাটা পুরোপুরি না জেনে কোনো মন্তব্য করতে চাই না। তবে এই ঘটনাগুলো কতটা সাদা বা কালো তা ভালোভাবে ভেবে দেখা দরকার।’
বলিউডের হট সেনসেশন অভিনেত্রী রাখি সাওয়ান্তের প্রসঙ্গ টেনে আনেন তনুশ্রী। মনে করিয়ে দেন, এর আগে রাখি #MenToo আন্দোলন শুরু করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছিলেন। তনুশ্রীর মন্তব্য, ‘সেই কমেডি সার্কাস আমি দেখেছি।’
কয়েকদিন আগে পূজা বেদী বন্ধু করণ ওবেরয়ের গ্রেপ্তার বিষয়ে বলেন, করণকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা সমাজে সবার সমান অধিকারের কথা বলি। কিন্তু বাস্তবে তা ঘটছে কি? তাই এবার আমি ছেলেদের সুরক্ষা ও অধিকারের স্বার্থে লড়বো। সে জন্যই #MenToo আন্দোলন শুরু করলাম।’
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







