তরুণদের মন জয় করছে ফেসবুক ডেটিং
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৯ পিএম, ৪ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
অনলাইন ডেটিংয়ের জগতে টিন্ডার, বাম্বল নামই সবচেয়ে বেশি শোনা যায়। কিন্তু এতদিন যে ফিচারটি অনেকে তেমন গুরুত্ব দেননি, সেই ফেসবুক ডেটিং এখন জনপ্রিয় হয়ে উঠছে।
২০১৯ সালে চালু হওয়া ফিচারটি নিয়ে তেমন আলোচনায় না থাকলেও সম্প্রতি মেটা প্রথমবারের মতো প্রকাশ করেছে এর ব্যবহারকারী সংখ্যা। কোম্পানির তথ্য অনুযায়ী, বর্তমানে ফেসবুক ডেটিংয়ের দৈনিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ। যা সক্রিয় রয়েছে ৫২টি দেশে।
ফেসবুক ডেটিং আলাদা কোনো অ্যাপ নয়। এটি ফেসবুক অ্যাপের মধ্যেই সংযুক্ত একটি ফিচার। যেখানে ব্যবহারকারীরা সহজেই নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন। এমনকি কারও প্রোফাইলে ‘সিঙ্গেল’ স্ট্যাটাস না থাকলেও এই ফিচার ব্যবহার করা যায়।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, তরুণদের মধ্যেও ধীরে ধীরে ফেসবুক ডেটিংয়ের ব্যবহার বাড়ছে। যুক্তরাষ্ট্রে ১৮ থেকে ২৯ বছর বয়সী ব্যবহারকারীর সংখ্যা এখন প্রায় ১৭ লাখ ৭৭ হাজার। এটি এখনো টিন্ডার, বাম্বলের সমপর্যায়ে পৌঁছায়নি। কিন্তু বাড়তি আগ্রহ স্পষ্ট।
অ্যাপ অ্যানালিটিকস প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে টিন্ডারের সক্রিয় ব্যবহারকারী প্রায় ৭৩ লাখ, হিঞ্জের ৪৪ লাখ, বাম্বলের ৩৬ লাখ এবং গ্রাইন্ডারের ২২ লাখ। তবুও গত এক বছরে ফেসবুক ডেটিংয়ে তরুণদের দৈনিক কথোপকথন বেড়েছে প্রায় ২৪ শতাংশ, জানিয়েছে মেটা।
এই ফিচারের সবচেয়ে বড় আকর্ষণ হলো- ফেসবুক ডেটিং সম্পূর্ণ বিনা খরচে ব্যবহার করা যায়। হিঞ্জ বা টিন্ডারের মতো এখানে পছন্দের ম্যাচ আনলক করতে বাড়তি অর্থ খরচ করতে হয় না।
তুলনামূলকভাবে, ফেসবুক ডেটিংয়ের এই ফ্রি মডেল তরুণদের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠছে। অনেকেই বলছেন, অন্য অ্যাপের মতো ‘প্রিমিয়াম’ চাপ বা লুকানো খরচ না থাকায় এখানে যোগাযোগের সুযোগটা স্বচ্ছ ও স্বস্তিদায়ক।
অবশ্য এখনো এটি মূলধারার ডেটিং প্ল্যাটফর্মগুলোর মতো জনপ্রিয় নয়। তবুও ক্রমবর্ধমান ব্যবহারকারী সংখ্যা ও তরুণ প্রজন্মের আগ্রহ দেখে বলা যায়— প্রেম খোঁজার অ্যালগরিদমে নতুন এক সম্ভাবনার নাম ফেসবুক ডেটিং।
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো


