ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৯:৩৫:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

তরুণীকে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৬ এএম, ২ মে ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তরুণীকে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার ওই তরুণী নিজে রাজধানীর ভাটারা থানায় এমন অভিযোগ করেন।

তিনি এজাহারে বলেন, রোববার সকাল ৮টার দিকে অজ্ঞাত পরিচয় চার-পাঁচজন সিকিউরিটি গার্ড বাসায় প্রবেশ করে। এ সময় বাসায় একা থাকা ওই তরুণীকে তুলে নিয়ে যায়। পরে মাদানী এভিনিউয়ে নার্সারিতে নিয়ে তাকে মারধর করে এবং তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়া হয়।

সকাল ১১টার দিকে ওই তরুণী বিষয়টি তার মাকে জানায়। এসময় পুলিশের সহায়তা নিয়ে তার মা ও বোন নার্সারিতে প্রবেশ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে নির্যাতনকারীরা কৌশলে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মো. আসাদুজ্জামান বলেন, তরুণীকে মারধর করা এবং তার চুল কেটে ন্যাড়া করা দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।