তলিয়ে গেছে সিলেটের নিম্নাঞ্চল, বিপদসীমার ওপরে নদীর পানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৪ এএম, ১৯ জুন ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এরই মধ্যে সিলেট সিটি করপোরেশনের বর্ধিতাংশ ও জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটে সুরমা নদীর পানি ১১ সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য এলাকায় বিপদসীমা ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে পানি।
সিলেট পানি উন্নয়ন বোর্ড বলছে, যেভাবে উজানের ঢলের পানি প্রবেশ করছে, তাতে আরও বেশ কিছু নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।
এতে আতঙ্কে রয়েছেন নদীর তীরবর্তী বাসিন্দারা।
স্থানীয়রা জানান, রবিবার ভারী বর্ষণে সিলেট নগরীর ঘাসিটুলা, কানিশাইল, কুশিঘাট ও সিটি করপোরেশনের বর্ধিত এলাকা মোহাম্মদপুর, সৈয়দপুর, জাহানপুর, টেক্সটাইল রোড, মইয়ারচর, কুচাই, বদিকোণাসহ বেশ কয়েকটি এলাকা বন্যার পানিতে ডুবে গেছে।
এ ছাড়া নগরীর বাইরে সীমান্ত ও হাওরবেষ্টিত এলাকা কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। এতে অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ড জানায়, সন্ধ্যা ৬টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাটে বিপদসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটারের মধ্যে ১২ দশমিক ৮৬ সেন্টিমিটার; সিলেট সদরে ১০ দশমিক ৮০ সেন্টিমিটারের মধ্যে ৯ দশমিক ৯৮ সেন্টিমিটার; জকিগঞ্জের অমলসিদে কুশিয়ারায় ১৫ দশমিক ৪০ সেন্টিমিটারের মধ্যে ১৪ দশমিক ৩৮ সেন্টিমিটার; বিয়ানীবাজার শেওলায় কুশিয়ারায় ১৩ দশমিক ০৫ সেন্টিমিটারের মধ্যে ১১ দশমিক ৫৬ সেন্টিমিটার; ফেঞ্চুগঞ্জে কুশিয়ারায় ৯ দশমিক ৪৫ সেন্টিমিটারের মধ্যে ৮ দশমিক ২৩ সেন্টিমিটার; জৈন্তাপুর সারিঘাটে সারিতে ১২ দশমিক ৩৫ সেন্টিমিটারের মধ্যে ১১ দশমিক ১৭ সেন্টিমিটার ও কোম্পানীগঞ্জের ইসলামপুরে ধলাই নদীতে ৯ দশমিক ৮০ সেন্টিমিটার বিপদসীমা ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে।
সিটি করপোরেশনের সৈয়দপুর এলাকার বাসিন্দা মো. আব্দুল গণি বলেন, টেক্সটাইল রোডের বিভিন্ন জায়গায় কোমর সমান পানি রয়েছে। পানিতে ডুবে থাকার কারণে সকাল থেকে এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে না।
এ ছাড়া জাহানপুর, সৈয়দুপুর ও মোহাম্মদপুরের অধিকাংশ এলাকা পানির নিচে রয়েছে। দুদিন পরে ২১ জুন সিটি করপোরেশনের নির্বাচন হবে। এভাবে বৃষ্টি হলে এ এলাকার অধিকাংশ বাসাবাড়ি পানিতে ডুবে যাবে। ভোটারদের ভোটকেন্দ্রে আসা কঠিন হবে বলে জানান তিনি।
আলুর তলের বাসিন্দা ব্যবসায়ী সাদিক মিয়া জানান, বৃষ্টি আর বন্যার পানির কারণে ব্যবসা একেবারে মাটি হয়ে গেছে। পানির মধ্যে কষ্ট করে দোকান খুললে ক্রেতা পাওয়া যায় না।
সৈয়দপুর আবাসিক এলাকার সৈয়দ জাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন আক্তার বলেন, বিদ্যালয়ের চারদিকে পানি রয়েছে। রাস্তাঘাট, বাসাবাড়ি পানিতে ডুবে যাওয়ার কারণে শিক্ষার্থীরা ঠিকমতো আসতে পারছে না। এ স্কুলে ভোটকেন্দ্রও রয়েছে। এভাবে বৃষ্টি হলে স্কুলের ভেতরে যদি পানি ঢুকে, তাহলে কেন্দ্র রাখা মুশকিল হবে।
সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদির জানান, সিটি করপোরেশনের নিচু কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছি।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







