তসলিমাকে কড়া জবাব দিলেন এআর রহমানের মেয়ে
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
তসলিমাকে কড়া জবাব দিলেন এআর রহমানের মেয়ে
বলিউডের অস্কারজয়ী সংগীত পরিচালক এআর রহমানের মেয়ের নেকাব পরা নিয়ে কটাক্ষ করেছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। গত মঙ্গলবার খাতিজার নেকাব পরা একটি ছবি নিজের টুইটারে পোস্ট করে সমালোচনা করেন তিনি। এরপর থেকেই তার মন্তব্য নিয়ে ঝড় ওঠেছে সোশ্যাল মিডিয়ায়। এবার সেই সমালোচনার উপযুক্ত জবাব দিয়েছেন এআর রহমানের মেয়ে।
ইনস্টাগ্রামে খাতিজা লিখেছেন, ‘এক বছরও পার হয়নি, আবার এই বিষয়টি ঘুরে এলো। এরই মধ্যে দেশে অনেক কিছু ঘটে গেছে। সেসব নিয়ে কথা বলুন। একজন নারী কী পরতে চান, তাকেই গুরুত্ব দেন সবাই। প্রতিবার এই ইস্যুটি সামনে এলেই অনেক কিছু বলার থাকে। আমি যা করছি বা পরছি, তার জন্য আমি খুশি ও গর্বিত।’
গতকাল রোববার তসলিমা নাসরিনের টুইটের জবাবে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন খাতিজা। পোস্টে লেখিকাকে উপযুক্ত জবাব দেন তিনি।
গত মঙ্গলবার নিজের টুইটারে খাতিজার বোরকা পরা একটি ছবি পোস্ট করেন তসলিমা। তিনি লিখেন, ‘আমি এআর রহমানের মিউজিক খুব ভালোবাসি। কিন্তু যখনই তার কন্যাকে বোরকা পরা দেখি, তখনই সাফোকেটেড (দম আটকা ভাব) লাগে। সাংস্কৃতির পরিবারের একজন শিক্ষিতা নারীর মগজও খুব সহজে ধোলাই করা যায়, এটা ভেবেই খুব হতাশ লাগে।’
বাংলাদেশি এই লেখিকার এমন সমালোচনার জবাবে খাতিজা লিখেন, ‘আমাকে যারা আমার মতো করে গ্রহণ করেছেন, তাদের আবারও ধন্যবাদ। আমার কাজই কথা বলবে। প্রিয় তসলিমা নাসরিন, আমার পোশাকের জন্য আপনি শ্বাসরুদ্ধ বোধ করছেন, এতে আমি দুঃখিত। অনুগ্রহ করে তাজা বাতাস নিন। কারণ আমি আদৌ সাফোকেটেড অনুভব করছি না, বরং যা করছি, তার জন্য গর্বিত। নারীবাদের প্রকৃত অর্থ কী, তা গুগলে একবার দেখে নিন।’
এর আগে গত বছরও এআর রহমানের মেয়ে খাতিজার বোরকায় মুখ ঢাকা ছবি নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ











