তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল চীন-ফিলিপাইন-জাপানও
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৩ এএম, ৩ এপ্রিল ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পূর্ব এশিয়ার তাইওয়ান। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫।
বুধবার (৩ মার্চ) স্থানীয় সময় সকালের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। তাইওয়ানের পাশাপাশি চীন, ফিলিপাইন এবং জাপানেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর ৯ দশমিক ৮ ফুট উচ্চতার সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, জাপানের স্থানীয় সময় সকাল ৯টার (বাংলাদেশ সময় ভোর ৬টা) কিছু আগে তাইওয়ানের কাছে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে এবং ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তাইওয়ানে শক্তিশালী এই ভূমিকম্পে কিছু ভবন কেঁপে উঠেছে এবং দ্বীপাঞ্চলটির পূর্ব অংশে ভূমিধস হয়েছে।
তাইপেইতে ভূমিকম্পের ১৫ মিনিট পরে প্রায় ঘণ্টাব্যাপী থেমে থেমে আফটারশক অনুভূত হতে থাকে।
এর আগে, ১৯৯৯ সালের সেপ্টেম্বরে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। তাতে ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়। সূত্র: আল জাজিরা ও দ্য জাপান টাইমস।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






