ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ২৩:০৬:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ

তানজানিয়ায় ভারি বৃষ্টিপাতে ভূমিধস, নিহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৫ এএম, ৪ ডিসেম্বর ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তানজানিয়ায় ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া বহু মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, তানজানিয়ার উত্তরাঞ্চলের হানাং পর্বতের ঢালের কাছে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া ৮০ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ওই অঞ্চলের বেশকিছু ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছেন প্রেসিডেন্ট সামিয়া হাসান।

বন্যাকে তানজানিয়ায় সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলা হয়ে থাকে। বন্যায় প্রতি বছর দেশটিতে কয়েক হাজার মানুষ ক্ষয়ক্ষতির শিকার হন।
গত মাসে তানজানিয়ায়, স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের ফলে রাজধানী দারুস সালাম এবং কিগোমা, কাগেরা, গেইতা ও উনগুজা এলাকায় প্রাণহানি এবং বহু সম্পত্তি ধ্বংস হয়ে গেছে। এদিকে চলতি মাসে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া সংস্থা।

এই বিভাগের জনপ্রিয়