ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৪:৪২:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

তাপমাত্রা আরো বাড়তে পারে, সপ্তাহ শেষে বৃষ্টিপাত

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৫ এএম, ১৭ আগস্ট ২০২২ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কমে বাড়তে পারে দিনের তাপমাত্রা। তবে সপ্তাহের শেষভাগে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার সারা দেশের তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দিনের তাপমাত্রা আরো বাড়তে পারে।

আজ বুধবারের পূর্বাভাসে জানানো হয়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

তবে তিন দিনের পূর্বাভাসে বলা হয়, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। স্থল নিম্নচাপটি বর্তমানে পশ্চিম মধ্য প্রদেশে অবস্থান করছে এবং ক্রমশ তা দুর্বল হয়ে পড়ছে। এ ছাড়াও মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।