তাপসীর স্পেশ্যাল মানুষ কে?
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
অভিনয়ের দক্ষতা দেখিয়ে বলিউডে জায়গা পাকা করে নিয়েছে তামিল ছবির জনপ্রিয় নায়িকা তাপসী পান্নু। নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে এই অভিনেত্রী বেশ জনপ্রিয়। একের পর এক বিভিন্ন চরিত্রে অভিনয় করে প্রমাণ করেছেন; অভিনেত্রী হিসেবে তিনি মন্দ নয়।
কিন্তু, হালের নয়া সেনসেশন এই নায়িকার জীবনের স্পেশ্যাল মানুষ কে? ভক্তরা বহুবার সেই কথা জানতে চেয়েছেন। কিন্তু, ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা বলতে চান না তাপসী। তাই এতোদিন মুখে কুলুপ এটেই ছিলেন এই অভিনেত্রী। তবে, একটু দেরিতে হলেও সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন এই নায়িকা।
সম্প্রতি, তাপসী স্বাকীর করেন, তিনি একটি সম্পর্কে আছেন। একইসাথে জানান, তার ভালোবাসার মানুষটি কোনো খেলাধুলা কিংবা অভিনয় জগতের কেউ নয়। তিনি খুবই সাধারণভাবে জীবন যাপন করা একজন মানুষ। তবে, তার বিস্তারিত পরিচয় সর্ম্পকে জানাননি তিনি।
কিন্তু, বিয়ে কবে করবেন এমন প্রশ্নের উত্তরে তাপসী বলেন, আমি যখন মা হতে চাইবো ঠিক সেই সময়ই বিয়ে করবো। কারণ, আমি সন্তান চাই। তবে, খুব বড়সড় আয়োজন করে বিয়ে করতে আমার ইচ্ছে নেই। একদিন অনুষ্ঠান হবে; বন্ধু ও পরিবারের সাথে যা হওয়ার ওইদিনই হবে। দুই বা তিন দিন ধরে বিয়ের অনুষ্ঠান করা অত্যন্ত ক্লান্তিকর ব্যাপার।
তাপসী অভিনীত শেষ সিনেমা ‘মিশন মঙ্গল’। গত মাসে ছবিটি মুক্তি পেয়েছিলো; যা দুইশ কোটি টাকার উপরে ব্যবসা করে। বর্তমানে নায়িকা ব্যস্ত রয়েছেন অনুরাগ কাশ্যপের প্রযোজনায় ‘সান্ড কি আঁখ’ সিনেমার কাজ নিয়ে। চলতি মাসেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা আছে।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







