ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ২০:৪৮:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

তারামন বিবি অসুস্থ, আনা হচ্ছে ঢাকায়

কুড়িগ্রাম প্রতিনিধি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩২ পিএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

পুরোনো ছবি

পুরোনো ছবি

বীর প্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবি অসুস্থ হওয়ায় আজ বৃহস্পতিবার সকালে তাকে দ্রুত কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। এখন তাকে ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানান তারামন বিবির ছেলে তাহের আলী।

 

রাজীবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলেয়ার হোসেন জানান, তারামন বিবির অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অ্যাম্বুলেন্সযোগে তাকে ময়মনসিংহ পাঠানো হয়।

 

রাজীবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামে নিজ বাসায় আজ তারামন বিবির  হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়।

 

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন বলেন, ময়মনসিং হাসপাতাল থেকে তারামন বিবিকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।