তার আদর্শ অনুসরণীয় : হালিমা খাতুনের মৃত্যুতে বিশিষ্টজনেরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:২৪ পিএম, ৪ জুলাই ২০১৮ বুধবার
চলে গেলেন বাংলার নারী আন্দোলনের পথিকৃৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ভাষাসৈনিক অধ্যাপক ড. হালিমা খাতুন। সবাইকে একা করে তার আদর্শকে আমাদের জন্য অনুসরণীয় করে পৃথিবীর বাধন চিড়ে চিরবিদায় নিলেন। এ বিদায়ের শোক সহ্য করার নয়। এ বিদায় মেনে নেওয়ার মত নয়। তারপরও তার এ প্রস্থান আমাদের মানতেই হবে। তার এ বিদায়ে পুরো বাংলার সবাই মর্মাহত। সাংস্কৃতিক অঙ্গন থেকে মিডিয়া অঙ্গন সর্বত্রই শোকের ছায়া। বিশিষ্টজনেরা ব্যাক্ত করেছেন তাদের অনুভূতির কথা।
গোলাম কুদ্দুছ (সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি) : বাংলাদেশের জন্ম ইতিহাসের প্রথম অধ্যায় সূচিত হয়েছিলো বায়ান্নর ভাষা আন্দোলনের মধ্যদিয়ে। ভাষা আন্দোলনের সময় ১৪৪ ধারা ভেঙে প্রথম বের হয় মেয়েদের দল। সে দলের সদস্য সংখ্যা ছিল ৪ জন। যাদের মধ্যে হালিমা খাতুনও ছিলেন। সেদিন যাদের সাহসী পদক্ষেপ এনে দিয়েছে আমাদের মায়ের ভাষা, দেখিয়েছে একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন তাদেরই একজন ছিলেন হালিমা খাতুন। দেশ একজন বরেণ্য নারীকে আজ চিরবিদায় দিল।
শাহীন সামাদ-স্বাধীনতা যুদ্ধের কণ্ঠযোদ্ধা : বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে গড়ে উঠা আন্দোলনের আদর্শ ছিলেন হালিমা খাতুন। সে সময় নারীদের সংগঠিত করার দায়িত্বও কাঁধে তুলে নেন তিনি। তার মনে কোন ভয় ছিলনা। তিনি আমাদের পথপ্রদর্শক ছিলেন।তারই ধারাবাহিকতায় আমরা নারীরা মুক্তিযুদ্ধে প্রেরণা পাই।পুরো জাতি তার অবদান মনে রাখবে।
মিতা হক-বিশিষ্ট সংগীতশিল্পী
তিনি একজন ভাষাসৈনিক। তিনি এমন সময় ভাষা আন্দোলনের সাথে জড়িয়েছিলেন যে সময় নারীদের বাসার বাইরে বের হওয়াও অনেক কঠিন ব্যাপার ছিল। তিনি সব কিছু অমান্য করে নারীদের অযাচিত বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন।তার মৃত্যুতে সবাই চরমভাবে ব্যথিত।
সুবর্ণা মুস্তাফা-(অভিনেত্রী)
ভাষা আন্দোলনে তার সাহসী ভূমিকা এবং সাহিত্যে তার অবদানের স্বীকৃতি অনেক। তিনি ছিলেন আমাদের অহংকার। তার সাহস আর অবদান আমাদের চলার পথে এখনও প্রেরণা যোগায়। সারাজীবন প্রেরণা যোগাবে। তার মৃত্যুতে দেশ হারালো এক ভাষা সৈনিক ও শিক্ষাবিদকে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


