তালাকনামায় স্বাক্ষর না করায় গৃহবধূর চুল কেটে দিলো শাশুড়ি-ননদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৪ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
ছবি : সংগৃহীত
বগুড়ায় এক গৃহবধূ (৩২) তালাকনামায় স্বাক্ষর না করায় শাশুড়ি ও ননদ মিলে তাকে মারধর করেছে। নির্যাতনের পর মাথার চুলও কেটে দেওয়া হয়েছে।
গতকাল শনিবার রাতভর নির্যাতনের পর আজ রোববার ভোরে গৃহবধূ পালিয়ে এসে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন।
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় এক যুগ আগে বগুড়া সদর উপজেলার উত্তর লাহিড়িপাড়ার বেলাল হোসেনের মেয়ের (৩২) সঙ্গে একই এলাকার মধুমাঝিড়ার মৃত আজিজুল ইসলামের ছেলে আব্দুর রহিমের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তাদের পারিবারিক কলহ লেগে যায়। এরমধ্যে তাদের সংসারে দুটি ছেলে সন্তানের জন্ম হয়। পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূকে তার স্বামী তালাক দেওয়ার কথা বলে। এক পর্যায়ে গৃহবধূ রাজি না হলে ননদ ও শাশুড়ি মিলে গতকাল রাতে ঘরে আটকে রাখা হয়। এরপর তালাকনামায় স্বাক্ষর দিতে জোর করে। স্বাক্ষর না করায় তাকে মারধরের পর এক পর্যায়ে মাথার চুল কেটে দেয়।
গৃহবধূর চাচাতো ভাই রুবেল আহম্মেদ বলেন, ‘নির্যাতনের পর আমার বোনের মাথার চুল কেটে দিয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের দাগ রয়েছে।’
বগুড়া সদর উপজেলার লাহিড়িপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মাফতুন আহম্মেদ বলেন, ‘গৃহবধূকে মারপিট ও চুল কেটে দেওয়ার ঘটনা শুনেছি। তাদের বিয়েটা নিজেদের আত্মীয়ের মাঝে হয়েছে।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, ‘ঘটনা শুনেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল


