তালাবদ্ধ ঘরে নারীর অর্ধগলিত লাশ, পাশে অচেতন শিশুকন্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ২৪ আগস্ট ২০২২ বুধবার
প্রতীকী ছবি
সিলেটে তালাবদ্ধ ঘর থেকে আফিয়া বেগম (৩১) নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বালুচরের সেকান্দর মহল নামের ফোকাস-৩৬৪ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ সময় ওই ঘর থেকে আফিয়ার দুই বছর বয়সী কন্যাশিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আফিয়া গোয়াইনঘাটের আজির উদ্দিনের মেয়ে। তবে তার প্রবাসী স্বামীর পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, তালাবদ্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তালা ভেঙে ঘরের বিছানার ওপরে প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত লাশ পায়। পাশেই দুই বছরের কন্যাশিশু অচেতন অবস্থায় পড়েছিল। তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হাতে শুকিয়ে যাওয়া রক্তের দাগও রয়েছে। ধারনা করা হচ্ছে দুই-তিনদিন আগে দুর্বৃত্তরা তাকে খুন করে দরজা তালাবদ্ধ করে পালিয়েছে। প্রাথমিকভাবে বাসায় চুরি-ডাকাতির কোনো আলামত মেলেনি।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট







