ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ২৩:০৫:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

তিন ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৭ পিএম, ১৪ জুলাই ২০২৫ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। গাজীপুরে রেলক্রসিংয়ে রেললাইনের ওপর একটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়লে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জানা গেছে, আজ সোমবার সকাল ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে সোনাখালী রেলক্রসিংয়ে রেললাইনের  ওপর একটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। পরে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় রাজশাহী, দিনাজপুর, বগুড়া ও রংপুরগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে বিকল ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। এরপর রেল চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ, ট্রাফিক ও থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে।