তীব্র ধুলিঝড়ে দিল্লিতে ৫০ ফ্লাইট বিলম্ব
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৩ পিএম, ১২ এপ্রিল ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
তীব্র ধুলিঝড়ের কারণে দিল্লি বিমানবন্দরের কমপক্ষে ৫০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে । এছাড়া ২৫টি ফ্লাইট অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে।
এসময় হাজার হাজার যাত্রী দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হন।
শনিবার (১২ এপ্রিল) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় দিল্লি এবং আশেপাশের এলাকায় এক শক্তিশালী ধুলিঝড় আছড়ে পড়ে, যার প্রভাব পড়ে দিল্লি বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায়।
একজন যাত্রী জানান, আমাদের শ্রীনগর থেকে দিল্লি হয়ে মুম্বাই যাওয়ার কানেক্টিং ফ্লাইট ছিল। আমাদের ফ্লাইট দিল্লিতে সন্ধ্যা ৬টার দিকে নামার কথা থাকলেও ঝড়ের কারণে সেটি চণ্ডীগড় ঘুরিয়ে দেওয়া হয়। পরে রাত ১১টায় দিল্লিতে নিয়ে আসা হয়। এরপর আমাদের মধ্যরাতে অন্য একটি ফ্লাইটে উঠতে বলা হয়। আমরা প্রায় ৪ ঘণ্টা বিমানে বসে ছিলাম, তারপর আবার নামিয়ে সিকিউরিটি চেকের মধ্য দিয়ে যেতে বলা হয়। এখন সকাল ৮টা, আমরা এখনও বিমানবন্দরে অপেক্ষা করছি। ফ্লাইট এখনও ছাড়েনি।
একই ফ্লাইটে থাকা বৃদ্ধ এক নারী বলেন, ‘আমরা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে আছি। দিল্লিতে ঝড়ের কারণে নামতে পারিনি, কিন্তু রাত ১১টা থেকে আমরা দিল্লি বিমানবন্দরে অপেক্ষা করছি।’
অনেক যাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।
এয়ার ইন্ডিয়া তাদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দিল্লিগামী ও দিল্লি থেকে ছাড়ার অনেক ফ্লাইট ঝড়ের কারণে বিলম্বিত বা অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। তারা যাত্রীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে। ইন্ডিগো ও স্পাইসজেটও জানিয়েছে, আবহাওয়ার কারণে তাদের বেশ কিছু ফ্লাইটে প্রভাব পড়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর দিল্লিতে আজকের জন্য বিদ্যুৎ ও ঝড়ের জন্য ‘কমলা সতর্কতা’ জারি করেছে। শহরের বিভিন্ন অংশে ঝড়ের কারণে গাছের ডাল ভেঙে পড়ে রাস্তা ও গাড়ির ক্ষতি হয়েছে।
নরেলা, বাওয়ানা, বাদলি ও মঙ্গোলপুরী-সহ দিল্লি-এনসিআরের অনেক অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






