তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, সাত অঙ্গরাজ্যে জরুরি অবস্থা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ৬ জানুয়ারি ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের এক ডজনের বেশি অঙ্গরাজ্যের প্রায় ছয় কোটি মানুষ গতকাল রোববার তুষারঝড়, তুষারসহ বৃষ্টি এবং নিম্ন তাপমাত্রার কবলে পড়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এখন পর্যন্ত সাতটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ব্যাহত হয়েছে উড়োজাহাজ চলাচল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউ জার্সির গভর্নর ফিল মারফি অঙ্গরাজ্যটির কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন। এর আগে কানসাস, মিজৌরি, কেন্টাকি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া ও আরকানসাসে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তুষারঝড়টি এখন মধ্য আটলান্টিকের দিকে এগোচ্ছে। সোমবার ওয়াশিংটনে ভারী তুষারপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।
কানসাস ও মিজৌরির উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু অংশের রাস্তাঘাট তুষারের চাদরে ঢাকা পড়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবা ওই অঞ্চলের মানুষদের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এছাড়া দক্ষিণের ওহাইও থেকে ওয়াশিংটন পর্যন্ত ১৫ থেকে ৩০ সেন্টিমিটার তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। সিনসিনাটি, ওয়াশিংটন, ফিলাডেলফিয়ায় তুষার ঝড়ের কারণে কয়েক'শ বিদ্যালয় আজ বন্ধ থাকবে।
উড়োজাহাজের ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটএওয়ার বলছে, যুক্তরাষ্ট্রে প্রতিকূল আবহাওয়ার জেরে প্রায় এক হাজার ৫০০ উড়োজাহাজের যাত্রা বাতিল করা হয়েছে। এক দিনে আরও পাঁচ হাজারের বেশি উড়োজাহাজের চলাচলে বিলম্ব হয়েছে।
উল্লেখ্য, সোমবার পর্যন্ত থাকতে পারে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকতে পারে বলেও জানিয়ে কর্তৃপক্ষ।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে






