তৃণমূলের তারকা প্রার্থীদের অধিকাংশই জয়ী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ৩ মে ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে সবার নজর ছিল টলিপাড়ার তারকাদের দিকে। ভোটের আগে কেউ যোগ দিয়েছিলেন তৃণমূলে, কেউ বিজেপিতে। নির্বাচনের ফলাফলে সবচেয়ে বড় চমক দেখালো তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থীরা। এবার মোট ১১ জন তারকাকে বিভিন্ন কেন্দ্র থেকে প্রার্থী করেছিলেন মমতা ব্যানার্জী। তাদের মধ্যে ৮ জনই জয় পেয়েছেন।
বারাসাত কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী। এই জয়ের মাধ্যমে টানা তৃতীয়বার নির্বাচিত হলেন তিনি। ব্যারাকপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃনমূল প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী। মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া। চন্ডিপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিনেত্রী অঞ্জনা বসু কে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র। প্রথমবার রাজনীতিতে নাম লেখিয়ে উত্তরপাড়া থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিকও। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী গায়িকা অদিতি মুন্সী। পরিচালক ব্রাত্য বসু দমদম থেকে জিতেছেন বিজেপির বিমলশংকর নন্দকে হারিয়ে।
অন্যদিকে কৃষ্ণনগর উত্তর আসনে তৃণমূলের হয়ে নির্বাচনে লড়েন অভিনেত্রী কৌশানী মুখার্জি। তবে বিজেপি প্রার্থী মুকুল রায়ের কাছে হেরে গেছেন কৌশানী। বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল হারিয়েছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে।
-জেডসি
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ










