তৃণমূলের হয়ে নির্বাচনে লড়ছেন আরো ১১ তারকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ৬ মার্চ ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
বিধানসভা নির্বাচনে নতুন করে ১১ ‘তারকা’ প্রার্থীকে ময়দানে নামালেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের মধ্যে অধিকাংশই রূপালি পর্দার। সঙ্গেই রয়েছেন একজন সদ্য সাবেক ক্রিকেটার ও এক সাবেক ফুটবলার। বাদ পড়েছেন এক তারকা ও এক ফুটবলার। শুক্রবার (০৫ মার্চ) এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথায়, তারা দলের ‘ইয়ং ফেইস’ অর্থাৎ, তরুণ মুখ। এ তারকারা ‘দিদি’র বার্তাবাহক হয়ে তৃণমূলের কথা পৌঁছে দেবেন মানুষের কাছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, তারকাদের যে আসনগুলো দেওয়া হয়েছে, তার মধ্যে ২০১৯ সালের লোকসভা ভোটের নিরিখে এগিয়ে-পিছিয়ে থাকার অনুপাত প্রায় সমান। ওই ১১টি আসনের মধ্যে ছয়টিতে পিছিয়েছিল তৃণমূল, এগিয়েছিল বাকিগুলোতে। তৃণমূলের একাংশের অভিমত, পিছিয়ে-থাকা আসনে তারকাদের দাঁড় করিয়ে ‘নিরাপদ বাজি’ খেলতে চেয়েছেন মমতা। অর্থাৎ, পিছিয়ে-থাকা আসনগুলোতে তারকারা যদি জিতিয়ে দিতে পারেন, তা হবে শাসক শিবিরের বাড়তি পাওনা। না জিততে পারলেও আফসোসের কিছু থাকবে না।
শুক্রবার (০৫ মার্চ) ঘোষিত তৃণমূলের প্রার্থীতালিকায় যে টলিউডের তারকাদের একটা অংশ থাকবে, তা প্রত্যাশিতই ছিল। গত কয়েক দিন ধরে দফায় দফায় তৃণমূলে যোগ দিয়েছেন তারকারা। শুক্রবারের ঘোষণায় পাওয়া গেল ১১ প্রার্থীর নাম। তারা হলেন রাজ চক্রবর্তী (ব্যারাকপুর), সায়নী ঘোষ (আসানসোল দক্ষিণ), জুন মালিয়া (মেদিনীপুর), সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (বাঁকুড়া), কাঞ্চন মল্লিক (উত্তরপাড়া), মনোজ তিওয়ারি (শিবপুর), বীরবাহা হাঁসদা (ঝাড়গ্রাম), অদিতি মুন্সি (রাজারহাট গোপালপুর), কৌশানী মুখোপাধ্যায় (কৃষ্ণনগর উত্তর), লাভলি মৈত্র (সোনারপুর দক্ষিণ) ও বিদেশ বসু (উলুবেড়িয়া পূর্ব)। এদের মধ্যে মনোজ প্রাক্তন ক্রিকেটার। তিনি পশ্চিমবঙ্গের অধিনায়কত্বও করেছেন। আর রয়েছেন সাবেক ফুটবলার বিদেশ বসু। যিনি ভারতের হয়ে খেলেছেন।
সব মিলিয়ে শুক্রবার মোট ১৫ জন তারকা প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল। ১১ জন নতুন প্রার্থী ছাড়া রয়েছেন সোহম চক্রবর্তী (চণ্ডীপুর), ইন্দ্রনীল সেন (চন্দননগর), চিরঞ্জিৎ চক্রবর্তী (বারাসত) ও নয়না বন্দ্যোপাধ্যায় (চৌরঙ্গি)। কিন্তু রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায় এবং বসিরহাটের বিধায়ক সাবেক ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে টিকিট দেওয়া হয়নি।। টোটো তহবিল সংক্রান্ত মামলায় জড়িয়ে দেবশ্রী আগেই রায়দিঘি কেন্দ্র ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তবে তাকে যে অন্য কোনো কেন্দ্র না দিয়ে পুরোপুরি বাদ দেওয়া হবে, তা বোঝা যায়নি।
-জেডসি
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ৩ দশক পর ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’






