তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৪ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার
ছবি: সংগ্রহিত।
ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নজিরবিহীন ও ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। ১৯৯৮ সালে নিজের হাতে গড়া দল ‘তৃণমূল কংগ্রেস’ (টিএমসি) থেকে বিদায় নিতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। দলের বিদ্রোহী গোষ্ঠী প্রবীণ বিধায়ক অরূপ রায়কে ‘আসল’ তৃণমূলের নতুন সর্বভারতীয় চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছে।
আজ সোমবার (২২ জুন) কলকাতার নিউ টাউনের একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত বিশেষ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর দলটির অভ্যন্তরীণ সংকট চরমে পৌঁছায়। সোমবারের বিশেষ অধিবেশনে কণ্ঠভোটে হাওড়া মধ্যের বিধায়ক অরূপ রায়কে দলের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। নতুন ১০ সদস্যের জাতীয় কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ ও সাবিনা ইয়াসমিন। সাধারণ সম্পাদক হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান ও সন্দীপন সাহা এবং কোষাধ্যক্ষ করা হয়েছে আখরুজ্জামান আনসারিকে।
এই বিশেষ অধিবেশনের মঞ্চে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর ও বি আর আম্বেদকরের ছবি থাকলেও, সম্পূর্ণ অনুপস্থিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর রাজনৈতিক উত্তরসূরি হিসেবে পরিচিত ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। মূলত অভিষেকের নেতৃত্ব নিয়ে অসন্তোষ থেকেই এই বিদ্রোহের সূত্রপাত।
বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর ৮০ জন বিধায়কের মধ্যে ৫৮ জনই দলটির বিদ্রোহী নেতা তথা উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে সমর্থন জানান। বর্তমানে সেই সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে বলে বিদ্রোহীদের দাবি।
রাজ্য বিধানসভার পাশাপাশি ভারতের লোকসভাতেও বড় ধাক্কা খেয়েছে মমতা শিবির। ২৮ জন লোকসভা এমপির মধ্যে ২০ জনই তৃণমূল সংসদীয় দল থেকে বেরিয়ে গিয়ে ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া’ তে যোগ দিয়েছেন এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে সমর্থন জানিয়েছেন।
কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি এবারই প্রথম পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করেছে। এর পরপরই তৃণমূলের এই ঐতিহাসিক ভাঙন দলটিকে অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছে।
দলের বিদ্রোহী শিবির জানিয়েছে, সাংগঠনিক মেয়াদ শেষ হওয়ার পরও নতুন কমিটি না করায় এই ‘সাংবিধানিক সংকট’ দূর করতে তারা নতুন নেতৃত্ব পুনর্গঠন করতে বাধ্য হয়েছেন।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









