তৃতীয় নারী হিসেবে অর্থনীতিতে নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩২ পিএম, ৯ অক্টোবর ২০২৩ সোমবার
এবছর অর্থনীতিতে নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিন
এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন অধ্যাপক ও অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিন। আজ সোমবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে স্টকহোমে রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আলফ্রেড নোবেলের স্মৃতিতে এ পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করে।
নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, নারীদের শ্রম বাজার সম্পর্কে ধারণার উন্নতির জন্য ক্লডিয়া গোল্ডিনকে সম্মানজনক এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
নোবেল কমিটি আরও জানিয়েছে, বিশ্বব্যাপী শ্রমবাজারে নারীদের অবদান খুব একটা উপস্থাপিত হয় না। কাজের ক্ষেত্রেও তারা পুরুষদের তুলনায় কম মজুরি পান।
মার্কিন অধ্যাপক গোল্ডিন এ বিষয়ে ২০০ বছরেরও বেশি সময়ের তথ্য সংগ্রহ করেছেন। এর মাধ্যমে তিনি দেখিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে এবং কেন উপার্জন ও কর্মসংস্থানের হারে লিঙ্গ পার্থক্য পরিবর্তিত হয়েছে।
মার্কিন এ অর্থনীতিবিদ নিউইয়র্কে ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেছেন। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক। ১৯৭২ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেছেন তিনি।
১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। গত বছর অর্থনীতিতে নোবেল জিতেছিলেন ৩ মার্কিন নাগরিক। তারা হলেন, বেন এস বারন্যাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড, ফিলিপ এইচ ডিবভিগ।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা











