তৃতীয় বিয়ের পথে স্কারলেট জোহানসন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২১ মে ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
দুই ঘর ভেঙে তৃতীয়বারের মতো সংসার পাততে চলেছেন ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। এবার তিনি বিয়ে করতে চলেছেন উপস্থাপক কলিন জোস্টকে। সম্প্রতি এ জুটির বাগদান সম্পন্ন হয়েছে। বাকি শুধু চারহাত এক হওয়ার। যদিও সেই দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
স্কারলেটের তৃতীয় হলেও উপস্থাপক কলিনের হবে এটি প্রথম বিয়ে। দুই বছর ধরে প্রেম করার পর বাগদান সেরেছেন তারা। ডেকান ক্রনিকেলের খবর অনুযায়ী, সর্বশেষ ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবির প্রিমিয়ার শোতে একসঙ্গে রেড কার্পেটে হাটতে দেখা যায় স্কারলেট ও কলিনকে। তখনই তাদের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
‘অ্যাভেঞ্জার্স’ তারকা স্কারলেট ২০০৮ সালে প্রথমে বিয়ে করেছিলেন অভিনেতা রায়ান রেনল্ডসকে। দীর্ঘদিন প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। কিন্তু তিন বছর সংসার করার পর ২০১১ সালে ডিভোর্স হয়ে যায় স্কারলেট ও রায়ানের।
প্রথম ঘর ভাঙার তিন বছরের মাথায় ২০১৪ সালে নায়িকা বিয়ে করেন রোমেইন ডুরিয়ানকে। বিয়ের আগেই কন্যা সন্তান রোজ ডোরথি ডুরিয়াকের জন্ম দেন স্কারলেট। এরপর তাদের বাগদান হয়, তারপর বিয়ে। কিন্তু দুই বছরের মাথায় রোমেইনের ঘরও ছাড়েন অভিনেত্রী।
১৯৯৪ সালে ফ্যান্টাসিধর্মী হাস্যরসাত্মক ‘নর্থ’ ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় স্কারলেটের। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন। বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের সেরা ১০০ বিনোদন তারকার তালিকায় তিনি কয়েকবার অন্তভূক্ত হন। তার নামে হলিউড ওয়াক অব ফেমে একটি তারকা রয়েছে।
-জেডসি
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি





