তৃতীয় বিয়ে করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১২ পিএম, ২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বিচ্ছেদের পরই জানিয়েছিলেন আবারও নতুন করে সংসার জীবন শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। বর অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম’র সিওও ও গীতিকবি মহসিন মেহেদী। আর কিছুদিন আগে পারিবারিকভাবে তাদের আংটি বদল হয়েছে।
অবশেষে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আগস্ট মাসের শেষভাগে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানান ন্যানসি।
তার ভাষ্য, ‘শোকের মাসে আমি বিয়ে করতে চাইছিলাম না। আমার বাবা-মা নেই, অভিভাবক হিসেবে বড় ভাইয়ের পরামর্শে তার বাসায় অনাড়ম্বরে বিয়ে করলাম আমরা। বিয়েতে দুই পরিবারের চারজনের মতো অতিথি উপস্থিত ছিলেন।’
ন্যানসি আরও বলেন, ‘বিয়ের আগেই ঢাকায় নতুন বাসা নিয়েছি। ভাই বলছেন, বিয়ের করে একসঙ্গে নতুন বাসায় নতুন জীবন শুরু করলে ভালো হবে। আমরা শিগগিরই নতুন বাসায় উঠছি।’
শ্বাশুড়ি ও ছোটভাই শারীরিক অসুস্থতার কারণে বিয়েতে উপস্থিত থাকতে পারেননি বলে জানান এই কণ্ঠশিল্পী।
তিনি আরও জানান, করোনা পরিস্থিতির কারণে ঘরোয়া আয়োজনে বিয়েটা সারলেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে আয়োজন করে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।
উল্লেখ্য, প্রথম সংসার ভেঙে যাওয়ার পর ২০১৩ সালে কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী নাজিমুজ্জামান জায়েদকে। ২০১৪ সালে তাদের সংসারে জন্ম নেয় কন্যা সন্তান আলী আফরিন নায়লা। জায়েদের বাড়ি ময়মনসিংহে। তিনি স্থানীয় পৌরসভায় চাকরির পাশাপাশি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










