ঢাকা, সোমবার ০২, ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫২:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড় ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়

তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে ১৫.৯ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৩ পিএম, ৩ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

এছাড়া আগামী ৭২ ঘণ্টায় অর্থাৎ তিন দিনের মধ্যে রাতের তাপমাত্রা কমে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।   

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, আগামী ২৪ ঘণ্টা সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে কিছু কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পার। আকাশ মেঘলা থাকলেও সারাদেশের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এর ফলে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

তিনি আরো বলেন, আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।