তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৭ এএম, ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসতে শুরু করেছে শীত। ভোরে কুয়াশার চাদর, উত্তরের হিমেল বাতাস আর সন্ধ্যা নামতেই বাড়ছে ঠান্ডার অনুভূতি। এরই মধ্যে এক দিনের ব্যবধানে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগের দিন বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।
এদিন সকালে জেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, হালকা কুয়াশার আবরণ ভেদ করে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সূর্যের আলো। ভোরের আলো ফোটার আগেই জীবিকার তাগিদে কাজে বেরিয়ে পড়ছেন দিনমজুর, চা ও পাথরশ্রমিক, ভ্যানচালকসহ কৃষকরা। তবে উত্তরের হিমেল বাতাসে সকালবেলায় কাজে বের হওয়া শ্রমজীবী মানুষের মধ্যে শীতের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদের কারণে কিছুটা উষ্ণতা থাকলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই ঠান্ডা বাড়তে থাকে। বিশেষ করে গভীর রাত থেকে ভোর পর্যন্ত হিমেল বাতাসে শীতের অনুভূতি বেশি হয়। এ কারণে অনেকেই রাতে কাঁথা ও চাদর গায়ে জড়িয়ে ঘুমাচ্ছেন।
এদিকে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন মৌসুমি অসুস্থতায় আক্রান্ত হয়ে শিশু ও বয়স্কদের অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতাঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে উত্তরের হিমেল বাতাস ও হালকা কুয়াশার প্রভাবে তেঁতুলিয়ার তাপমাত্রা কমতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। ফলে ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়ছে।
- শীতের ফুল গাঁদা, এখনই চারা লাগানোর সময়
- শীতের অতিথি পাখি বন্দি হচ্ছে শিকারির জালে
- নারী ক্রিকেটারদের ফিটনেস নিয়ে ‘হার্ডলাইনে’ যাচ্ছে বিসিবি
- শীতে বাড়ে নিউমোনিয়ার প্রকোপ, সচেতনতায় মিলবে সুরক্ষা
- আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি
- কুষ্টিয়ার ঐতিহাসিক লাল তেঁতুল গাছ বিলুপ্তির পথে
- সৌদিতে বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারী গৃহকর্মীকে বেত্রাঘাত
- গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
- জানুন ক্যালসিয়াম, ভিটামিন ডি ও আয়রন গ্রহণের সঠিক নিয়ম
- ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, বাড়ছে কড়াকড়ি
- পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল: বিশেষ ওএমএস চালুর উদ্যোগ
- তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি
- ‘৫০ বছরেও মনের মতো সঙ্গী পাইনি’
- প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন
- কিংবদন্তি কমিউনিস্ট নেত্রী ইবারুরির মৃত্যুদিবস আজ
- স্ট্রেস দূর করবে যে ৪ অভ্যাস
- আজ আন্তর্জাতিক সিঙ্গেল দিবস
- কিংবদন্তি কমিউনিস্ট নেত্রী ইবারুরির মৃত্যুদিবস আজ
- `নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক`
- রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান
- গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর
- ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ
- জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির সাক্ষাৎ
- ডিসেম্বরে ৬টি শৈত্যপ্রবাহের আভাস
- বর্জ্যকে সম্পদ ও প্রবৃদ্ধির উৎসে পরিণত করতে হবে: জুবাইদা রহমান
- গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
- পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল: বিশেষ ওএমএস চালুর উদ্যোগ
- যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- অ্যালুমিনিয়ামের নতুন হাঁড়িতেও মিশছে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন











