তেলেগুর পর ঢালিউডে প্রথমবার প্রধান চরিত্রে মেঘলা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৫ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ঢাকাই সিনেমায় প্রথমবারের মতো প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করলেন অভিনেত্রী মেঘলা মুক্তা। ছবির নাম ‘পায়ের ছাপ’। এটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু, প্রযোজনা করেছেন ইমপ্রেস টেলিফিল্ম। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে সেটি সম্পাদনার টেবিলে রয়েছে।
‘পায়ের ছাপ’ একটি নারীকেন্দ্রীক চলচ্চিত্র। এখানে একজন নারীর সংগ্রাম ও সফলতার গল্প দেখানো হয়েছে। সেই নারীর চরিত্রেই অভিনয় করেছেন মেঘলা মুক্তা। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হবে এই সিনেমা। কারণ, এই প্রথমবার একেবারে ভিন্ন এক চরিত্রে অভিনয় করেছি।’
মেঘলা আরও বলেন, ‘বাংলাদেশি সিনেমায় এবারই প্রধম প্রধান চরিত্রে কাজ করলাম! ছবির শুটিংও শেষ করলাম গত ৩০ মে। সিনেমাটিতে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। পরিচালক-সহকর্মীসহ সবার সহযোগিতা পেয়েছি। এ জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

‘পায়ের ছাপ’-এ মেঘলার সহশিল্পীরা হলেন মায়মুনা ইসলাম মেধা, প্রাণ রায়, দীপা খন্দকার, রাজীব সালেহীন, মোমেনা চৌধুরী, দীপান্বিতা মার্টিন, সাবেরী আলম, আল মামুন, শিল্পী সরকার অপু, করভী মিজান, সাহানা সুমি, মৌসুমী, নরেশ ভুঁইয়া, আজহারুল হক আদিল, তুষার খানসহ অনেকে।
বাংলাদেশের কয়েকটি ছবিতে ছোট কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন মেঘলা মুক্তা। অনেকের মতে, সবদিক থেকে যোগ্য হওয়ার পরও দেশের চলচ্চিত্রে উঠতি এই নায়িকার মূল্যায়ন সেভাবে হয়নি। ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘পাষাণ’ ও ‘নবাব’ ছবিগুলোতে ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি। ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি এই মেঘলার অভিষেক হয় তেলেগু ছবির প্রধান নায়িকা হিসেবে। ‘সাকালাকালা ভাল্লাভুডু’ নামের সেই ছবিটি ভারতের অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, কেরালা, তেলেঙ্গানা ও তামিলনাড়ুর ১৬৮ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাহুবলীর এলাকায় মুক্তি পাওয়া প্রথম সিনেমা দিয়ে সবার প্রশংসা কুড়ান বাংলাদেশের মেঘলা। দুই বছর পর এবার তিনি নিজের দেশের সিনেমার প্রধান চরিত্রে। এখন অপেক্ষা, কবে সিনেমাটি মুক্তি পাবে।
-জেডসি
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই