তেহরান থেকে ৭০ বাংলাদেশিকে দেশে ফেরানোর প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ পিএম, ১৯ জুন ২০২৫ বৃহস্পতিবার
তেহরান থেকে ৭০ বাংলাদেশিকে দেশে ফেরানোর প্রস্তুতি
ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলার পর নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে বাংলাদেশ দূতাবাসের কূটনীতিক ও সাধারণ বাংলাদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে প্রায় ৭০ জন বাংলাদেশিকে পাকিস্তান হয়ে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে।
তেহরানের কেন্দ্রস্থলে, যেখানে কূটনীতিকদের আবাসিক এলাকা অবস্থিত, সেখানে একাধিক ভবন ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ ইসলামের বাসভবনও রয়েছে। তবে সৌভাগ্যক্রমে হামলার সময় তিনি তেহরান থেকে দূরে সরকারি কাজে অবস্থান করছিলেন।
ওয়ালিদ ইসলাম এক ফেসবুক পোস্টে জানান, তার বাসাটি ইরান নৌবাহিনীর বেজক্যাম্পের কাছাকাছি হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, তার বাসা লক্ষ্য করে সরাসরি কোনো হামলা হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অনুবিভাগের মহাপরিচালক এ টি এম আবদুর রউফ মণ্ডল জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় দূতাবাস তৎপর রয়েছে এবং ঢাকা থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কর্মীদের পরিবারসহ প্রায় ৪০ জনকে ইতোমধ্যে তেহরান থেকে ৫০ কিলোমিটার দূরের একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তারা দিনে দূতাবাসে এসে কাজ করছেন এবং রাতে নিরাপদ স্থানে ফিরে যাচ্ছেন। কারণ, রাতেই বেশি হামলার ঝুঁকি থাকছে।
এছাড়া ইরানে থাকা যে ৭০ জন বাংলাদেশি নিজ দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন, তাদের পাকিস্তান হয়ে ফেরত আনার চেষ্টা চলছে। পাকিস্তান সরকার নীতিগতভাবে সম্মতি দিয়েছে, তবে প্রক্রিয়া সম্পন্ন করে আনুষ্ঠানিক অনুমতি পেতে কয়েকদিন সময় লাগবে বলে জানা গেছে। ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশন বিষয়টি নিয়ে পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক পর্যায়ের বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ইরানে প্রায় ২ হাজার ৫০০ বাংলাদেশি নাগরিক রয়েছেন। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রাথমিকভাবে প্রায় ৩০০ জনকে দূতাবাসের ব্যবস্থাপনায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হতে পারে।
সাম্প্রতিক হামলার ঘটনায় আতঙ্কিত প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত ও স্বেচ্ছায় দেশে ফেরানোর বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার ও কূটনৈতিক মিশন গুরুত্বের সঙ্গে কাজ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া











