তোমাদের কাছে প্রশ্ন আমার
ফারুক নওয়াজ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৭ পিএম, ২২ মে ২০২০ শুক্রবার
কবিতা # তোমাদের কাছে প্রশ্ন আমার (কতিপয় কুভাষিককের প্রতি) : ফারুক নওয়াজ
বুঝি না তোমরা কিসের জন্ম, কোত্থেকে হলে উদয়?..
আমার বিবেক বারবার এটা তোমাদের কাছে শুধোয়।
গাছনদীফুল প্রজাপতি নিয়ে লিখলে তো আমি ভালো
মুজিবের কথা লিখলে তখনই পিলে বুঝি চমকালো?
যখনই লিখব স্বদেশ বিজয় মুক্তিযুদ্ধ নিয়ে..
যখনই লিখব আলবদরের গুষ্টিসুদ্ধ নিয়ে..
যখনই লিখব ঘাতক-দালাল-খুনিদের কথা নিয়ে;
তখনই তোমরা আড়ালে দাঁড়িয়ে ওঠো কেন গর্জিয়ে?
যখনই লিখছি পনেরো আগস্ট ব্যথার কাহিনি নিয়ে..
যখনই লিখছি রাসেলের কথা মমতার ভাষা দিয়ে..
যখনই লিখছি একুশে আগস্ট হত্যার কাহিনিকা..
যখনই লিখছি শেখ হাসিনার কীর্তির পাদটীকা..
যখনই সত্য কথাটা বেরোয় আমার কলম থেকে--
তোমরা তখন ফণা তোলো কেন মুখোশের ফুটো থেকে?
প্রশ্ন আমার তুমি যে স্বাধীন, কীভাবে স্বাধীন হলে?
খাচ্ছোদাচ্ছো ফুর্তি করছো কোন আবেগের বলে?
মুক্ত স্বভূমি, আপন পতাকা, মাথা উঁচু করে হাঁটা –
কীভাবে দেথাতে স্বাধীন জাতির অহমে বুকের পাটা?
একটি মুজিব জন্মেছিলেন তাইতো রক্ষে হলো –
নইলে দীর্ঘ গোলামি জীবন হয়ে যেতো এলোমেলো।
মনে কী পড়ে না কারা মেরেছিল জনকের বুকে গুলি?
রেহাই পায়নি ছোট্ট রাসেলও —আদরের বুলবুলি..!
সেই পশুদের পাপ ধুয়ে দিতে আইন বানালো কে সে?
সেই পাপীদের উঁচুপদ দিয়ে পাঠালো কে ভিনদেশে?
একাত্তরের ঘাতকগুলোকে মন্ত্রী বানালে কারা?
কারা বয়ে দিলো একুশে আগস্ট রক্তের শ্রোতধারা?
সেই দিনও কারা বাসে ও সড়কে পেট্রোলবোমা মেরে
কত যে পুলিশ নারী ও শিশুর জীবন নিয়েছে কেড়ে?
ওসব ঘাতক নরপিশাচের কহিনী লিখতে গেলে--
তোমাদের বুকে শয়তানি জ্বালা নাচে কেন ডানা মেলে?
ভেবেই পাই না কিসের জন্ম, তোমরা কাহার পোলা?..
জাতির পিতার কীর্তি লিখলে চোখ হয় ফোলাফোলা?
তোমাদের নিয়ে দুঃখ আমার, বারবার এটা ভাবি--
কার ঔরসে জন্মেছে এই নিষ্ফলা হাবিজাবি?
২২.০৫.২০২০
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




