ত্বকের ব্রণ-কালো দাগ দূর করার নতুন উপায়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
ত্বকের বিভিন্ন সমস্যা যেমন- ব্রণ, র্যাশ বা ফুসকুড়ি কিংবা লালচে বা কালো দাগ ইত্যাদির সমস্যায় কমবেশি সবাই ভোগেন। বিশেষ করে এ সমস্যাগুলো যখন মুখে দেখা দেয়, তখন তা নিয়ে দুশ্চিন্তার শেষ থাকে না!
কী করলে দ্রুত সারানো যায় ব্রণ, র্যাশ কিংবা কালো দাগ সেই সমাধান খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন সবাই। কোনটি ভালো বা কোনটি মন্দ সেটি যাচাই না করেই বিভিন্ন প্রসাধনী, ক্রিম কিংবা ওষুধের উপর ভরসা করতে শুরু করেন অনেকে। যা এসব সমস্যাকে আরও বাড়িয়ে তোলে।
ফলে অনেকের মনেই প্রশ্ন জাগে, ত্বকের এসব সমস্যা কী আদৌ সারানো সম্ভব? জানলে খুশি হবেন যে, এবার তেমনই ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক এক গবেষণায়।
আমেরিকার সান দিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ বিষয়ে গবেষণা করেছেন। আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিনে’ গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার)।
গবেষকরা জানিয়েছেন, এখন থেকে ত্বকের ব্রণ, র্যাশ কিংবা লাল বা কালো দাগ দ্রুত সারানো যাবে নতুন এক উপায়ে। তাদের মতে, ত্বকের নানা ধরনের ক্ষত বা প্রদাহ সারিয়ে তুলতে বড় ভূমিকা নেয় ত্বকের কোষ (ফাইব্রোব্লাস্টস)।
ত্বকের এই কোষগুলো ফ্যাটসহ নানা ধরনের ফ্যাটি অ্যাসিড তৈরি করে। গবেষকরা দেখেছেন, ফাইব্রোব্লাস্টসের কিছু কিছু কোষ চর্বিসহ নানা ধরনের ফ্যাটি অ্যসিড তৈরি করে।
ব্রণ তৈরি করার ব্যাকটেরিয়া ফাইব্রোব্লাস্টসের সেই কোষগুলোর সংখ্যা বাড়িয়ে দেয়। ফলে প্রদাহ বেড়ে যায়। আর তখনই দেখা দেয় ব্রণ, র্যাশ অথবা ত্বকের লালচে বা কালচে দাগ।
গবেষণা জানিয়েছে, ফাইব্রোব্লাস্টসের কোষগুলো চর্বি কোষ তৈরি করার সময়ই ক্যাথেলিসিডিন নামক এক ধরনের পেপটাইড (প্রোটিন) এর নিঃসরণ খুব বেড়ে যায়। এই ক্যাথেলিসিডিন কিন্তু ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দ্রুত ধ্বংস করতে পারে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওষুধ দিয়ে বা অন্য কোনো চিকিৎসা পদ্ধতিতে শরীরে ক্যাথেলিসিডিনের নিঃসরণ বাড়ানোর মাধ্যমেই ত্বকের ব্রণ, র্যাশ কিংবা লালচে বা কালো পুরোপুরি সারিয়ে তোলা যাবে। তাও আবার খুব দ্রুত।
সূত্র: সায়েন্স অ্যালার্ট
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








