ত্রাণ নিতে গিয়ে পদপিষ্ট হয়ে নারী-শিশুসহ নিহত ২৩
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ত্রাণ বিতরণের সময় পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন।
সোমবার দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী শহর ডিফায় নাইজেরিয়া থেকে আসা শরণার্থীরা খাবার, কাপড় ও নগদ অর্থ সহায়তা নিতে জড়ো হওয়ার পর এই ঘটনা ঘটে। নিহতদের ১৫ নারী ও পাঁচ শিশু রয়েছে।নাইজারের আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি।
জাতিসংঘের তথ্যানুযায়ী, ডিফা শহর ও এর আশপাশের এলাকায় নাইজেরিয়া থেকে আসা প্রায় আড়াই লাখ শরণার্থী বসবাস করে। এদের অনেকেই নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে তৎপর জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হামলার মুখে দেশ ছেড়ে পালিয়েছে।
সোমবার নাইজেরিয়ার বোর্নো রাজ্যের গভর্নর এলাকাটির শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করতে এসে ত্রাণ বিতরণের উদ্যোগ নেন।
বিবিসির প্রতিনিধি জানান, সোমবার সকালে ত্রাণ বিতরণের জন্য স্থানীয় একটি কমিউন্টি সেন্টারের গেট খোলার পর সেখানে প্রচুর শরণার্থী জড়ো হয়েছিল। ত্রাণ বিতরণ শুরু হলে সেখানে অপেক্ষমান নারী-পুরুষদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। যার প্রেক্ষিতে পদপিষ্ট হয়ে ওই ২৩ জন মারা যান।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











