ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৫ পিএম, ২ জুন ২০২৬ মঙ্গলবার
ছবি: বিসিবি
দলনেতা নিগার সুলতানা জ্যোতির টানা দ্বিতীয় ফিফটি ও সোবহানা মোস্তারির কার্যকর ইনিংসে লড়াইয়ের পুঁজি পেল দল। পরে দারুণ বোলিং উপহার দিলেন রিতু মনি। স্কটল্যান্ডকে হারিয়ে ত্রিদেশিয় নারী টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশ।
এডিনবরোয় মঙ্গলবার সিরিজের চতুর্থ ম্যাচে ১৫২ রানের পুঁজি গড়ে ৩৪ রানে জিতেছে সফরকারীরা। ৪৭ বলে ৫৮ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা নিগার সুলতানা জ্যোতি।
নিজেদের তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল বাংলাদেশ। সিরিজে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে তারা। পরে নেদারল্যান্ডসের বিপক্ষে পায় ৮ রানে হারের তেতো স্বাদ।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৩ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর হাল ধরেন নিগার সুলতানা। এসময় তিনি পাশে পান সোবহানা ও স্বর্ণা আক্তারকে। সোবহানা ৩১ বলে ৩৯ এবং স্বর্ণা ২৩ বলে ২০ রান করেন। ৬ উইকেটে ১৫২ রান তোলে বাংলাদেশ।
জবাবে ৩৬ রানে ৩ উইকেট হারালেও সারাহ ব্রায়েসের ব্যাটে ঘুঁরে দাঁড়ায় স্কটল্যান্ড। ১১ ওভার শেষে তাদের রান ছিল ৩ উইকেটে ৭৪। বাংলাদেশের দারুণ বোলিংয়ে এরপর দ্রুত উইকেট হারায় স্কটিশরা।
৪১ বলে সর্বোচ্চ ৪০ রান করেন সারাহ। তাদের ইনিংসে বিশোর্ধো রান আর কেবল অধিনায়ক ক্যাথরিন ব্রায়েসের।
২ ওভারে ১২ রানে ৪ উইকেটে নিয়ে বাংলাদেশের সেরা বোলার রিতু। ২টি করে শিকার ধরেন মারুফা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা।
একই মাঠে আগামী বৃহস্পতিবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৫২/৬ (দিলারা ১৫, জুয়াইরিয়া ০, তাজ ৪, নিগার ৫৮, সোবহানা ৩৯, স্বর্ণা ২০, রিতু ৭*; ফন্টেলা ২-০-২৯-০, ক্যাথরিন ৪-০-২৬-২, গর্ডন ৪-০-১৮-১, প্রিয়ানাজ ৩-০-২৫-০, ফ্রেজার ২-০-২০-১, মাকসুদ ২-০-১১-০, মেসেইরা ৩-০-২৩-২)
স্কটল্যান্ড: ১৯ ওভারে ১১৮ (কার্টার ১, ফ্রেজার ০, ক্যাথরিন ২১, সারাহ ৪০, লিস্টার ১৬, ম্যাককোল ৭, প্রিয়ানাজ ১৮, গর্ডন ৫, মাকসুদ ১, ফন্টেলা ৩, মেসেইরা ২*; মারুফা ৩-০-১৩-২, মেঘলা ৪-০-২৩-২, তৃষ্ণা ৪-০-৩০-০, রাবেয়া ৪-০-২৬-১, রিতু ২-০-১২-৪, সোবহানা ২-০-১৪-১)
ফল: বাংলাদেশ ৩৪ রানে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: নিগার সুলতানা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক







